পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. মোদী সরকারকে কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ওরা পেগাসাস করে আমরা জনগণ করি। জনগণের থেকে বেশি আর কেউ কিছু জানতে পারে না। বেশি বাড়াবাড়ি করলে দিল্লি সরকার ফেলে দেব।’
  2. মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘লক্ষ্মীর ভাণ্ডারকে ভয় পাচ্ছে। আবার বলছে অন্নপূর্ণা ভাণ্ডার। জেনে রাখুন অন্নপূর্ণা মা দুর্গার অপর নাম। মা লক্ষ্মী, দুর্গারই মেয়ে। ঘরের মেয়ের নাম বাদ দিলে কেউ ক্ষমা করবে না।’
  3. রবিবার আন্তর্জাতিক মহিলা দিবসে বিশেষ প্রতিবাদ কর্মসূচির ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। হাঁড়ি, কড়া নিয়ে প্রতিবাদের ডাক।
  4. ৫ রাজ্যের বিধানসভা ভোটের প্রার্থী তালিকা চূড়ান্ত করার জন্য ১১ থেকে ১৩ মার্চের মধ্যে দিল্লিতে বৈঠকে বসবে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি।
  5. একলাফে রান্নার গ্যাসের দাম বাড়ল ৬০ টাকা।
  6. কেন্দ্রীয় সরকার আপাতত পেট্রোল-ডিজেলের দাম বাড়ানোর কথা ভাবছে না।
  7. সাংবাদিক খুনের ঘটনায় ডেরা চিফ রাম রহিম সিংকে বেকসুর খালাস দিল হাইকোর্ট।
  8. দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে মৃত্যু হলো এক শ্রমিকের। মৃতের নাম জয়দেব হালদার।
  9. বোমায় প্রচণ্ড বিস্ফোরণের জেরে ধূলিসাৎ হয়ে গেল দুবরাজপুর ব্লকের যশপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রের দেওয়াল।
  10. মালদার হরিশ্চন্দ্রপুর থানার রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের ভেলাবাড়ি গ্রামে রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছেন এক গৃহবধূ।
  11. ৬ মার্চ রাতে দক্ষিণ দিল্লির আসোলা এলাকার একটি বাড়ি থেকে ২৪ বছর বয়সি এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। মৃত যুবকের নাম দিলীপ।
  12. হোলিতে রং মাখানোকে কেন্দ্র করে শুরু হয় গণ্ডগোল। তার জেরে ২৬ বছর বয়সি এক তরুণকে বেধড়ক মারধরের অভিযোগ। পরে হাসপাতালে মৃত্যু হয় ওই তরুণের। এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার নতুন করে অশান্ত হয়ে ওঠে দিল্লির উত্তম নগর।
  13. আমিরশাহিতে আমেরিকার সেনা ঘাঁটিতে হামলা চালাল ইরান। শনিবার দুপুরে এয়ার স্ট্রাইক করে ইসলামিক গার্ড কর্পস। হামলায় আমেরিকান সেনার কমব্যাট সেন্টার আর স্যাটেলাইট সেন্টার তছনছ হয়ে গিয়েছে বলে দাবি।
  14. আজার বাইজ়ানে তেলের পাইপলাইনে হামলার চেষ্টা করল ইরান। শনিবার এমনই দাবি করেছে আজার বাইজ়ানের বিদেশ মন্ত্রক।
  15. ইরানকে আত্মসমর্পণ করতেই হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার সেই আশায় জল ঢেলে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ান। স্পষ্ট ভাষায় বলে দিলেন, ‘ইরানের জনগণ আত্মসমর্পণ করবে, এই আশা নিয়ে কবরে যেতে হবে শত্রুদের।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*