১১ মার্চ নতুন রাজ্যপাল আসছেন, শপথ গ্রহণ ১২ মার্চ

Spread the love

রোজদিন ডেস্ক : আগামী ১১ মার্চ নতুন রাজ্যপাল আর এন রবি কলকাতা আসছেন। ১২ মার্চ রাজভবনে শপথ নেবেন। সূত্রের খবর, তামিলনাড়ুর রাজ্যপাল আর এন রবি-কেই স্থায়ী রাজ্যপালের দায়িত্ব দেওয়া হয়েছে। আপাতত কেরালার রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকর অস্থায়ীভাবে তামিলনাড়ুর অতিরিক্ত দায়িত্ব সামলাবেন।
প্রাক্তন আইপিএস আর এন রবি-কে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্যপালের দায়িত্ব দেওয়ায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
প্রাক্তন রাজ্যপাল সি ভি আনন্দ বোস-কে ভয় দেখিয়ে পদত্যাগে বাধ্য করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিস্ফোরক অভিযোগ করেছেন।

সূত্রের খবর, আজ সি ভি আনন্দ বোস সরকারিভাবে রাষ্ট্রপতিকে তাঁর ইস্তফাপত্র পেশ করেছেন। ৫ মার্চ লেখা এই চিঠিতে তিনি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই রাজ্যের মানুষের ভালবাসা, সম্মানের কথা বলেন।
২০২২ সালের নভেম্বরে এখানে এসেছিলেন তিনি, সেই সুখস্মৃতিতে মুগ্ধ তিনি।
সি ভি আনন্দ বোস তাঁর রাজ্য কেরলে যাচ্ছেন বলে জানা গেছে। সেখানে তিনি বিকশিত ভারতের লক্ষ্যে জাতীয় নেতৃত্বের নির্দেশে কাজ করবেন।
অন্যদিকে আগামী ১৪ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কলকাতা আসছেন। গত ১ মার্চ থেকে রাজ্যে বিজেপির পরিবর্তন যাত্রার সমাপ্তি অনুষ্ঠানে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তিনি উপস্থিত থেকে ভাষণ দেবেন। যা নিয়ে রীতিমত উদ্দীপ্ত রাজ্য বিজেপি নেতৃত্ব।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*