- দিল্লি মেট্রোয় নতুন করিডরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনটি নতুন মেট্রো লাইনের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন তিনি।
- মেট্রো করিডরের উদ্বোধনের পর জনসভায় যোগ দিয়ে নরেন্দ্র মোদি বলেন, ‘ঔদ্ধত্যই তৃণমূলের পতন ডেকে আনবে।’
- রাষ্ট্রপতির অনুষ্ঠানে রাজ্য সরকার পার্টি ছিল না বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার ধর্মতলার মঞ্চ থেকে তিনি বলে দিলেন, ‘উদ্যোক্তারা আমাদের কিছু জানাননি। আমরা সংবিধানকে শ্রদ্ধা করি।’
- ৬০ লক্ষ মানুষকে এসআইআরে বিবেচনাধীন করে রাখা হয়েছে বলে তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
- শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা রিলিজ় করতে শুরু করেছে রাজ্য সরকার। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘রবিবার ব্যাঙ্ক বন্ধ। যাঁরা প্রকল্পে নাম তুলেছেন, সোমবার প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে।’
- পণের জন্য নির্যাতন সবচেয়ে বেশি হয় উত্তরপ্রদেশ। রবিবার এমনই দাবি করলেন অভিষেক। তিনি বলেন, ‘প্রথম স্থানে উত্তরপ্রদেশ, দ্বিতীয় স্থানে বিহার আর তৃতীয় স্থানে মধ্যপ্রদেশ। তিনটিই ডবল ইঞ্জিন সরকার।
- ভারতের ১৯৭ লক্ষ কোটি টাকা ঋণ রয়েছে বলে দাবি করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ‘দেশে প্রত্যেক শিশু ১ লক্ষ ৪৪ হাজার টাকা ঋণ নিয়ে জন্মায়।’
- রবিবার ধর্মতলার ধর্না মঞ্চে ধামসা বাজালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাচের তালে পা মেলালেন আদিবাসী তরুণীদের সঙ্গে।
- পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির মধ্যেই একলাফে ৬০ টাকা বেড়েছে রান্নার গ্যাসের দাম। এর প্রতিবাদে কালো পোশাক পরে ধর্মতলার ধর্না মঞ্চে হাজির তৃণমূলের নেতা নেত্রীরা। তাঁদের হাতে হাঁড়ি, কড়াই, হাতা খুন্তি। ধর্না মঞ্চেই হাঁড়ি, কড়াই বাজিয়ে প্রতিবাদ করছেন তাঁরা।
- পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে প্রধানমন্ত্রী মনে করেন।’ একই সঙ্গে বাংলার তৃণমূল সরকার বাংলাদেশীদের নাগরিকত্ব দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
- কলকাতায় এলেন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী। রবিবার নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের আসার কথা রয়েছে।
- রাজনীতিতে পা রাখলেন নীতীশ কুমারের পুত্র নিশান্ত কুমার। রবিবার জেডিইউ-তে যোগ দেন তিনি।
- রবিবার কাটোয়ায় পরিবর্তনের স্লোগান তুলে পথে নামলেন পদ্মশিবিরের কর্মী-সমর্থকরা। রথে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।
- রাতভর তীব্র হামলার জেরে তেহরানে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটেছে বলে জানিয়েছেন ইরানের রাজধানীর গভর্নর।
- ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর তেল উৎপাদন কমানোর কথা জানাল কুয়েত।

Be the first to comment