রাজ্যে কাটমানির সরকার বলে তোপ অশ্বিনী বৈষ্ণবের

Spread the love

রোজদিন ডেস্ক : রাজ্যে কাটমানির সরকার চলছে বলে তোপ দাগলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। গতকাল হুগলির চাঁপদানি তে পরিবর্তন যাত্রার সূচনা করে তিনি বলেন, তৃণমূল লক্ষ্মীর ভান্ডার থেকেও কাটমানি নেয়। এই কাটমানি, সিন্ডিকেটের সরকার কি আর চলতে দেওয়া দরকার বলে প্রশ্ন ছুঁড়ে দেন তিনি। উপস্থিত বিজেপি কর্মী সমর্থকরা সমস্বরে এতে না বলে সায় দেন।
অশ্বিনী বৈষ্ণব আরও অভিযোগ করেন, রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রীর আমলে কামদুনি, আর জি কর, কসবা, হাঁসখালি হয়েছে। এই সরকার মুখেই বাঙালি অস্মিতার কথা বলে, আসলে বাঙালি অস্মিতায় এদের বিশ্বাস নেই। এরা শুধুই ভোটব্যাঙ্কের রাজনীতি করে।
রাজ্যের মানুষকে গরিব করে রাখতে চায়।এই রাজ্যকে, বাঙালি অস্মিতাকে, তরুণ প্রজন্মকে বাঁচাতে এবার তৃণমূল সরকারকে উপড়ে ফেলার ডাক দেন তিনি।
রাজ্যে সফর কালে শ্রীরামপুর স্টেশনের উন্নয়ন ও আরও দুটি রেল গেটের ওপর সেতু তৈরির ঘোষণা করেন। রাজ্যে একটি বুলেট ট্রেন, ডেডিকেটেড ফ্রেট করিডরের কথাও বলেন।
প্রসঙ্গত, রাজ্যে বিজেপির সরকার গঠনের লক্ষ্যে পরিবর্তন যাত্রা শুরু করেছে বিজেপি। প্রতিদিনই কেন্দ্রীয় মন্ত্রী, ওজনদার নেতাদের আগমনে রীতিমত সরগরম রাজ্য।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*