৫টায় পনেরো

Spread the love
  1. বিহারের সাসরমে  আজ ছিল রাহুল গান্ধীর নেতৃত্বে মহা জোটের ভোট অধিকার যাত্রা
  2. যাত্রা শুরুর আগের জনসভায় রাহুল ছাড়াও উপস্থিত ছিলেন কংগ্রেস  সর্বভারতীয় সভাপতি মাল্লিকার্জুন খাড়গে, কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল ভূপেশ বাগেল, রাজেশ রাম প্রমুখ। জোট থেকে উপস্থিত ছিলেন সিপিআইএম নেত্রী সুভাষিনী আলী, নকশাল নেতা দীপঙ্কর ভট্টাচার্য। সঙ্গতভাবেই উপস্থিত ছিলেন আর.জে.ডি নেতা তেজস্বী যাদব, তবে অসুস্থ শরীর নিয়েও হাজির ছিলেন লালু প্রসাদ যাদব।
  3. রাহুল বলেন এটা সংবিধান বাঁচানোর লড়াই। মহারাষ্ট্রে ওপিনিওন পোল বলেছিল কংগ্রেস জিতবে, বা ইন্ডিয়া জোট জিতবে । কিন্তু পরবর্তীকালে দেখা যায় ভোটে বিজেপি সুইপ করেছে।
  4. লোকসভার সঙ্গে বিধানসভার তুলনা করলে দেখা যায় এক কোটি ভোটের ফারাক
  5. কর্নাটকে একটি বিধানসভায় এক লক্ষের বেশি ভোট চুরি হয়েছে
  6. রাহুল বলেন ইলেকশন কমিশন আমার কাছে হলাফনামা বা এফিডেভিট চাই বলছে। যে তথ্য দিয়েছি তার প্রমাণে এফিডেভিটের কথা বলছে। কিন্তু আর কাউকে তো বলছে না
  7. পুরো ভারতে বিধানসভা ও লোকসভায় ভোট চুরি হচ্ছে। বিহারেও তাই হবে। কিন্তু আমরা এই চুরি করতে দেব না। বিহারের জনতা এই ভোট চুরি করতে দেবে না, বলেন রাহুল।
  8. বাংলা-সহ বিভিন্ন রাজ্যের নাম করে রাহুল বলেন সর্বত্রই ভোট চুরি হয় আমরা সাংবাদিক সম্মেলন করে দেখিয়েছি কিভাবে চুরি হয়।
  9. প্রধানমন্ত্রীর দিকে অভিযোগের আঙ্গুল তুলে রাহুল বলেন নরেন্দ্র মোদী ও এনডিএ আরবপতিদের সঙ্গে মিলে দেশ চালান চুরি করেন
  10. রাহুল বলেন আমি জাতি জনগণনার কথা বলেছিলাম, প্রধানমন্ত্রী বলেছিলেন করবেন, কিন্তু জানি উনি করবেন না।
  11. ভারতে কংগ্রেস পার্টি জাতি জনগণনা করবে ভোট চুরি রুখবে, বলেন রাহুল
  12. আজ দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের সাংবাদিক সম্মেলন ছিল।
  13. গুরুত্বপূর্ণ এই সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন আমাদের কাছে কেউ বিপক্ষ নয়, কেউ পক্ষ নয়। আমরা নিরপেক্ষ।
  14. জ্ঞানেশ কুমার বলেন আমরা সাংবিধানিক কর্তব্য থেকে পিছু হটি না
  15. তিনি আরো বলেন আমরা কিছুদিন আগে দেখেছি কিছু ভোটারদের ছবি প্রকাশ করা হলো। ইঙ্গিত রাহুল গান্ধীর সাংবাদিক সম্মেলনের দিকে। এতে ভোটারদের গোপনীয়তা নষ্ট হয়েছে বলে জানান জ্ঞানেশ কুমার। তিনি বলেন ইলেকশন কমিশনের কাঁধে বন্দুক রেখে রাজনীতি করা হচ্ছে ভোটারদের টার্গেট করা হচ্ছে। পশ্চিমবঙ্গে এস আই আর এর তারিখ কবে হবে তা তারা তিনজন কমিশনার উচিত সময়ে জানাবেন বা ঠিক করবেন বলে জানান তিনি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন বিরোধীরা ভোট চুরির মত মিথ্যা অপবাদ ছড়াচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*