- ১৩০ তম সংবিধান সংশোধন বিল নিয়ে সরব অমিত শাহ। A.N. I এর সাক্ষাৎকারে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন 30 দিনের বেশি জেলে থাকলে মন্ত্রিত্ব যাবে। সোজা কথা জেলে থেকে সরকার চালানো যাবে না প্রধানমন্ত্রীও এর আওতা থেকে বাইরে নন।
- সাক্ষাৎকারে অমিত শাহ বলেন লোকসভায় বিল পেশের সময় গন্ডগোলের ঘটনা অনভিপ্রেত। বিরোধীদের আচরণ অগণতান্ত্রিক। জেলে থেকেও এরা ক্ষমতা ধরে রাখতে চায়।
- বিহারে ভোটাধিকার যাত্রায় রাহুল গান্ধী বললেন ,মোদি সরকারের দেশের যুবকদের এবং তাদের ভবিষ্যতের চিন্তা নেই ।কারণ ওরা ভোট চুরি করে ক্ষমতায় এসেছে
- এ এন আইয়ের সাক্ষাৎকারে অমিত শাহ বললেন , রাহুল গান্ধীর জনসংযোগ হল ম্যানেজ করা । তার সঙ্গে প্রকৃত মানুষের যোগাযোগ নেই। আমাদের জনসংযোগ প্রকৃত জনগণের সঙ্গে সম্পর্কযুক্ত।
- পশ্চিম মেদিনীপুরের দাসপুরে অত্যন্ত বেহাল রাস্তা, খাটিয়ায় করে রোগীকে নিয়ে যেতে হচ্ছে, জল কাদা পেরিয়ে মানুষ যাচ্ছে, প্রশাসনের ঘুম ভাঙ্গেনি।
- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাহুল গান্ধীকে কৌন রাহুল বলার প্রতিবাদ জানালেন অভিনেতা নাসির উদ্দিন শাহ। তিনি বললেন রাহুল অত্যন্ত যোগ্য পরিশ্রমী রাজনীতিবিদ।
- বারুইপুরে বিজেপি কর্মী রাজীব বিশ্বাস হত্যার ঘটনায় বাবাও ভাইয়ের পর আরও একজনকে আটক করা হলো।
- তপসিয়ায় বোমাবাজি কাণ্ডে ধৃত যুব তৃণমূলের ওয়ার্ড সভাপতি তাবরেজ আলম। উদ্ধার হয়েছে একটি ধারালো অস্ত্র । এই নিয়ে ধৃত ৩৪।
- প্রয়াত জয় বন্দ্যোপাধ্যায়। ৬২ বছর বয়সে শ্বাসকষ্ট জনিত রোগে জীবনাবসান হয় অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়ের
- নদীয়ার কৃষ্ণনগরের মানিকপাড়ায় ভরদুপুরে গুলি করে খুন দ্বাদশ শ্রেণীর ছাত্রীকে।
- দক্ষিণেশ্বর ক্ষুদিরাম রুটে বাড়লো মেট্রো
- সীমান্তবর্তী হাসনাবাদ এলাকার থেকে ২০৫ কিলো গাঁজা উদ্ধার গ্রেপ্তার ২ এ ছাড়া ওষুধের দোকান থেকেও ১৭৮ কিলো গাঁজা উদ্ধার
- মহারাষ্ট্রে গণপতি বাপ্পার পুজোয় অনুদান ২৫ হাজার টাকা। বিজেপি পশ্চিমবঙ্গকে নকল করছে কটাক্ষ তৃণমূলের
- ঘূর্ণাবর্ত্য ও মৌসুমী অক্ষরেখারযোগে কলকাতা সহ জেলায় বৃষ্টিপাত হবে, ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে।
ঘূর্ণাবর্ত্য ও মৌসুমী অক্ষরেখারযোগে কলকাতা সহ জেলায় বৃষ্টিপাত হবে, ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে। - এবার সীমান্ত থেকে আটক এক মহিলা ।তাকে গ্রেপ্তার করে স্বরূপনগর থানায় নিয়ে যায় পুলিশ। প্রেমের টানে গিয়েছিলেন বাংলাদেশে, তারপর প্রতারিত হন।

Be the first to comment