কথা রাখলেন মমতা! আজ থেকেই পরীক্ষামূলকভাবে শুরু হল ‘দুয়ারে রেশন’ পরিষেবা

Spread the love

নির্বাচনের আগে তিনি বলেছিলেন, “আমি কথা দিয়ে কথা রাখি। আমার মন্ত্রিসভা এলে বাড়ির দুয়ারে রেশন পাবেন মা-বোনেরা। আর কষ্ট করে রেশন দোকানে যেতে হবে না।” ২মে-পর রাজ্যে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসে কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোভিড পরিস্থিতি সামলানোর পাশাপাশি বাড়ির দুয়ারে পৌঁছে গেল রেশন।

বৃহস্পতিবার থেকেই পরীক্ষামূলকভাবে শুরু হল দুয়ারে রেশন প্রকল্প। যদিও, আগামী শুক্রবার থেকেই রাজ্যের অধিকাংশ জায়গায় পরীক্ষামূলকভাবে দুয়ারে রেশন পরিষেবা চালু হওয়ার কথা।

মঙ্গলবার, খাদ্য ভবনে ‘দুয়ারে রেশন’ প্রকল্প নিয়ে রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি, খাদ্য সচিব পারভেজ সিদ্দিকি-সহ অন্যান্য আধিকারিকরা বৈঠক করেন। সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয় দ্রুত এই প্রকল্পকে চালু করার। প্রথমে পাইলট প্রজেক্ট হিসেবে রাজ্য়ের ২৮ টি জায়গায় এই প্রকল্প চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়। রাজ্য খাদ্য দফতর সূত্রে জানা গিয়েছে, যে যে এলাকায় দুয়ারে রেশন প্রকল্প চালু হতে চলেছে সেখানে আগে থেকেই খবর দেওয়া হচ্ছে গ্রাহকদের। সরকারি পরিকল্পনা অনুযায়ী, রেশন ডিলারদের দিয়েই বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়া হবে। ছোট গাড়িতে করে গ্রাহকদের চাহিদা মতো রেশনের সামগ্রী ব্যাগে ভরে তাঁদের বাড়িতে পৌঁছে দেবেন ডিলাররা।

যাঁরা এখনও মে মাসের রেশন তোলেননি, কেবল তাঁদের বাড়িতেই রেশন পাঠানো হবে। যদি কেউ রেশন নিতে অস্বীকার করেন অথবা বরাদ্দকৃত রেশন তুলতে না-চায়, সেক্ষেত্রে জিনিস ফেরত নিয়ে চলে যাবেন ডিলার। তবে, পরীক্ষামূলক ভাবে দুয়ারে রেশন প্রকল্প চালু হওয়ায় একেবারে শুরুতেই বাড়ির দরজায় পৌঁছবে না। আপাতত ক্যাম্প থেকেই রেশন সরবরাহ করতে হবে।

নবান্ন সূত্রে খবর, সব ঠিকঠাক চললে আগামী অগাস্ট মাসের মধ্যেই দুয়ারে রেশন প্রকল্পের পুরো সুবিধা পেতে শুরু করবেন গ্রাহকরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*