আবারও উল্টোডাঙা উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনা,হেলমেট ছাড়া ৪ যুবক একই বাইকে, মৃত ২

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- উল্টোডাঙ্গা উড়ালপুল রক্তাক্ত ঘটনা। ভোর সাড়ে ৫টা নাগাদ ইএম বাইপাসের দিক থেকে হেলমেট ছাড়াই একটি বাইকে যাচ্ছিলেন ৪ যুবক। বেপরোয়া গতিতে একটি গাড়িকে ওভারটেক করে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টোডাঙা উড়ালপুলের লেকটাউনগামী লেনে রেলিংয়ে ধাক্কা মারে বাইক।

৪ জনই উড়ালপুলের ওপর ছিটকে পড়েন। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় লেকটাউন থানার পুলিশ। ২ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।বাকি ২ জন সংকটজনক অবস্থায়।

কিছুদিন আগেও একই ঘটনা ঘটে হেলমেট ছাড়া পার্ক সার্কাসের দিক থেকে সায়েন্স সিটিগামী র‍্যাম্প দিয়ে দ্রুত গতিতে যাচ্ছিলেন বাইক চালক। বাইকের চাকা পিছলে যাওয়ায় তিনি ছিটকে পড়েন। দেহের প্রায় ২০০ মিটার দূরে ছিটকে যায় বাইক।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*