ডিআরডিও এবং ভারতীয় নৌবাহিনী মাল্টি-ইনফ্লুয়েন্স গ্রাউন্ড মাইনের বৈধতা পরীক্ষা সফলভাবে পরিচালনা করেছে

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- আজ সোমবার প্রতিরক্ষা মন্ত্রীর কার্যালয় জানিয়েছেন, প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও) এবং ভারতীয় নৌবাহিনীর ডিজাইন করা এবং তৈরি করা মাল্টি-ইনফ্লুয়েন্স গ্রাউন্ড মাইন (এমআইজিএম) সফলভাবে পরীক্ষা করেছে।

বস্তুত,পহেলগাম সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে ঠিক তার মধ্যেই এই উন্নয়ন পরীক্ষা করা হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে,
“এমআইজিএম আধুনিক স্টিলথ জাহাজ এবং সাবমেরিনের বিরুদ্ধে ভারতীয় নৌবাহিনীর ক্ষমতা কে আরো বৃদ্ধি করার জন্য এটি তৈরি করা হয়েছে।”

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই সাফল্যের জন্য ডিআরডিও, এবং ভারতীয় নৌবাহিনীকে এবং তাঁদের এই অত্যাধুনিক শিল্পকে প্রশংসা করেছেন। তিনি বলেছেন যে ,”এই ব্যবস্থা ভারতীয় নৌবাহিনীর সমুদ্রতলের যুদ্ধ ক্ষমতা আরও বৃদ্ধি করবে।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*