খালি করা হচ্ছে মুম্বাই সাগর এলাকা, ঘর থেকে বেরোনোর নিষেধাজ্ঞা জারি মোহালিতে

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- ভারত – পাক যুদ্ধের আবহে নিজের দেশে সুরক্ষা আরও কড়া করতে কোনও কসুর করছে না ভারতীয় সেনা। ইতিমধ্যেই বৃহস্পতিবার রাতে রাজধানী দিল্লিতে হামলার আশঙ্কায় খালি করা হচ্ছে এলাকা। ভারতীয় সেনা সাধারণ মানুষের কোনও রকম ক্ষতি চায় না, সেই কারণেই আগে থেকেই খালি করা হচ্ছে ভারতের রাজধানীর গুরুত্বপূর্ণ অংশ। রাষ্ট্রপতি ভবন থেকে শুরু করে ইন্ডিয়া গেট, রাইসিনা হিলস। এবার শুক্রবার সকালেই মুম্বাই নিষেধাজ্ঞা জারি করল প্রশাসন। সমুদ্রের তীরে যেতে নিষেধাজ্ঞা জারি করা হল। পাশাপাশি, সমুদ্রতটবর্তী এলাকা থেকে মানুষজনকে সরিয়ে ফেলাও হচ্ছে। এছাড়াও, মোহালিতে ঘর থেকে বেরোনোর নিষেধাজ্ঞা জারি করল প্রশাসন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*