রোজদিন ডেস্ক, কলকাতা:- রাত নামতেই ফের ড্রোন হামলা শুরু করেছে পাকিস্তান। জম্মু, সাম্বা এবং পাঠানকোট সেক্টরে পাকিস্তানি ড্রোন হামলা করা হয়। হামলা প্রতিহত করছে ভারতীয় সেনা। জম্মু শহর জুড়ে সাইরেন বাজছে, পুরো জম্মু ও পাঠানকোটে ব্ল্যাকআউট করা হয়েছে। আঁধারে ডুবে রয়েছে গোটা এলাকা। ব্ল্যাকআউট অমৃতসরেও।
যুদ্ধের আবহে দিল্লিতে জরুরি বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা যাচ্ছে, বৈঠকে রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, সিডিএস অনিল চৌহান এবং তিন বাহিনীর প্রধান।
জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা জানান, ‘আমি যেখানে আছি সেখান থেকে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। জম্মুতে ব্ল্যাকআউট। শহর জুড়ে সাইরেনে শব্দও শুনতে পাচ্ছি।’

Be the first to comment