‘মা ‘ ছবির প্রচারে এসে কলকাতায় দক্ষিণেশ্বর কালী মন্দিরে পুজো দিলেন অভিনেত্রী কাজল

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- সম্প্রতি কলকাতায় এসে পৌঁছালেন বলিউড অভিনেত্রী কাজল। আসন্ন ছবি ‘মা’-র প্রচারে কলকাতায় পা রেখেছেন তিনি। শহরের এক নামী হোটেলে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানালেন, ছবিটি একজন মায়ের আত্মত্যাগ, আবেগ এবং সংগ্রামের কাহিনি নিয়ে নির্মিত, যা প্রত্যেক দর্শকের মনে গভীর ছাপ ফেলবে। চলচ্চিত্রের প্রচার ঘিরে শহরে একাধিক কর্মসূচিতে অংশ নেবেন কাজল। আজ বৃহস্পতিবার সকালে তিনি দক্ষিণেশ্বর কালী মন্দিরে যেখানে পুজো দিয়ে নতুন ছবির সাফল্যের জন্য প্রার্থনা করলেন।

কলকাতায় আসতে পেরে খুবই আবেগান্বিত হয়ে কাজল বলেন, “এই শহরের সঙ্গে আমার এক আলাদা সম্পর্ক আছে। দক্ষিণেশ্বর মন্দিরে যাওয়ার ইচ্ছে বহুদিনের ছিল, ছবির প্রচারের মাঝেই সেই সুযোগ এসে গেল।”
‘মা’ ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী মাসে। ছবিতে একজন মায়ের চরিত্রে দেখা যাবে কাজলকে, যার জীবনের বিভিন্ন দিক এবং সন্তানকে ঘিরে তাঁর আত্মত্যাগের কাহিনি বর্ণিত হয়েছে। এই ছবির পরিচালনায় রয়েছেন রেবতী। ছবির নির্মাতারা মনে করছেন, এ ধরনের গল্প সমসাময়িক বলিউডে বিরল এবং দর্শকদের আবেগে দাগ কাটবে। কলকাতার প্রচার পর্ব শেষে কাজল ছবির প্রচারে আরও কয়েকটি শহরে যাবেন বলে জানা গেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*