রোজদিন ডেস্ক, কলকাতা:- পরিসমাপ্তি ঘটলো এক ঐতিহাসিক প্রাচুর্যের। শেষ পর্যন্ত রক্ষা করা গেল না অবনীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত বাড়ি ‘আবাস’। রবিবার শান্তিনিকেতনের বুকে ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অবসান ঘটল, যখন মেশিনের ধাক্কায় গুঁড়িয়ে দেওয়া হলো ঐতিহ্যবাহী এই বাড়ি।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই ভাঙচুরের জন্য বোলপুর পুরসভার অনুমতি নেওয়া হয়নি। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে একই ভাঙার চেষ্টা রুখে দিয়েছিল প্রশাসন। সেবার বাড়ির গেটে তালা ঝুলিয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল কাজ।
সদর দরজার তালা অক্ষত থাকলেও পাঁচিল ভেঙে ঢুকে বাড়ি ভাঙা হয়
শোনা যাচ্ছে প্রোমোটারদের মাধ্যমে বহুতল নির্মাণের পরিকল্পনার জন্যই এই পদক্ষেপ।
এই বাড়িটি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো অবনীন্দ্রনাথ ঠাকুরের ছেলে অলকেন্দ্রনাথ ঠাকুর তৈরি করেছিলেন। অবন ঠাকুর নিজেও এখানে কিছুদিন কাটিয়েছিলেন, যা এই বাড়িকে ঐতিহাসিক গুরুত্ব দিয়েছিল।
এই ঘটনায় বোলপুর পুরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ গতকাল জানিয়েছেন,আমি অসুস্থ, বাড়িতেই ছিলাম। পুরো বিষয়টা খতিয়ে দেখে সিদ্ধান্ত নেব।

Be the first to comment