রোজদিন ডেস্ক, কলকাতা:- ১৭ বছর খরা কাটিয়ে দুই দলই আজ চ্যাম্পিয়ন হতে মরিয়া। কলকাতার ইডেন গার্ডেন্স থেকে সরে গুজরাতের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মঙ্গলবার চলতি বছরের আইপিএলের মহারণে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সামনে পঞ্জাব কিংস। টস হেরেছেন আরসিবি’র ক্যাপ্টেন রজত পাতিদার। পঞ্জাব কিংসের অধিনায়কের সিদ্ধান্তে প্রথমে ব্যাট করতে নামছে বিরাট বাহিনী।
Lighting up the #Final with an enthusiastic Tribute Ceremony ??#TATAIPL | #RCBvPBKS | #Final | #TheLastMile pic.twitter.com/b0WptvNnIO
— IndianPremierLeague (@IPL) June 3, 2025
সঙ্গীতশিল্পী তথা জাতীয় পুরস্কারপ্রাপ্ত শঙ্কর মহাদেবণের সুরে এদিন টসের আগে আইপিএলের সমাপ্তি অনুষ্ঠান সম্পন্ন হয়। ভারত-পাক সংঘাতের আবহে ‘অপারেশন সিঁদুরের’ সাফল্যের জন্য দেশের সশস্ত্র বাহিনীকে শ্রদ্ধা জানানো হয়। দেশের রক্ষায় ভারতীয় সেনাবাহিনীর অবিশ্বাস্য প্রচেষ্টার প্রতি সম্মান জানাতে একটি ভিডিয়োও প্রদর্শনী করা হয়। উত্তোলন হয় ভারতের তেরঙা। শঙ্কর মহাদেবন তাঁর সঙ্গীত পরিবেশনায় ‘অ্যায় ওয়াতন’, ‘লেহেরা দো’ এবং ‘কান্ধো সে মিলতে হ্যায় কদম’-গানগুলি গেয়ে স্টেডিয়ামের পরিবেশকে অন্যমাত্রায় পৌঁছ দেন। উপস্থিত ছিলেন, বিসিসিআই সভাপতি রজার বিনি থেকে অন্যান্য কর্মকর্তারা।
A stage lit not just by lights, but also by love for the nation ??
A Tribute Ceremony dedicated to the Indian Armed Forces ?
Updates ▶ https://t.co/U5zvVhcvdo#TATAIPL | #RCBvPBKS | #Final | #TheLastMile | @RCBTweets | @PunjabKingsIPL pic.twitter.com/OCnY9wYLPs
— IndianPremierLeague (@IPL) June 3, 2025
উল্লেখ্য, এবারের আইপিএলে পয়েন্ট টেবিলে শ্রেয়সরা পয়লা নম্বরে শেষ করেন। আরসিবি লিগ পর্ব শেষ করে দ্বিতীয় স্থানে। তবে, প্রথম কোয়ালিফায়ারে বেঙ্গালুরুর কাছে হেরেছিল পঞ্জাব। এরপর মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে পঞ্জাব ফাইনালে পৌঁছায়।

Be the first to comment