“বাংলার বাঘিনী”- বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তবে কি তৃণমূলের নতুন ট্যাগ লাইন..? – জল্পনা তুঙ্গে

Spread the love

রোজদিন ডেস্ক,কলকাতা:- সোশ্যাল মিডিয়ায় তৃণমূল কংগ্রেসের কিছু পোস্ট অনেকেরই নজর কেড়েছে। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু ফুটেজ নিয়ে তৈরি একটি শর্ট ভিডিও-র পোস্ট কপিতে লেখা হয়েছে বাংলার বাঘিনী! এটা কি তাহলে আবার নতুন কোনো ট্যাগ লাইন..? এই নিয়ে জল্পনা শুরু হয়েছে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে।

যথা সময়ে বিধানসভা নির্বাচন হলে ২০২৬এর বিধানসভা নির্বাচন আর মাত্র ১০ মাস বাকি।
সেই বিধানসভা নির্বাচনের আগে কি তবে কি জল মাপছে আইপ্যাক?

একুশের বিধানসভা ভোটে তৃণমূলের স্লোগান ছিল ‘বাংলা নিজের মেয়েকেই চায়।’ ওই স্লোগানে পৌঁছনোর আগেও জমি তৈরি করেছিল আই-প্যাক। বাংলার নিজের মেয়েই যে নাগরিকদের সবার খেয়াল রেখে চলেছেন, সেই ধারণা তৈরি করতে একে তো ‘দিদিকে বলো’ প্রচার হয়েছিল। সেই সঙ্গে ভোটের সাত-আট মাস আগেই থেকেই বিজেপিকে বহিরাগত বলে দেগে দেওয়া শুরু করেছিল তৃণমূল।

তবে অনেকের মতে, হতে পারে এখন জল মাপা শুরু করেছে আই-প্যাক। চূড়ান্ত স্লোগান হয়তো ভিন্ন হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*