আঠারোয় স্বপ্নপূরণ কোহলির, প্রথম বার আইপিএল চ্যাম্পিয়ন বেঙ্গালুরু

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:-আইপিএল চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ১৮ বছরের অপেক্ষার অবসান বিরাট কোহলি ও আরসিবি’র। অন্যদিকে এবারও ট্রফি অধরা রইল পাঞ্জাব কিংসের। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন পাঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ার। আরসিবি ৯ উইকেট হারিয়ে করে ১৯০ রান। বিরাট কোহলি করেন ৪৩ রান। জবাবে ১৮৪ রান করে পাঞ্জাব কিংস। অধিনায়ক শ্রেয়স করেন মাত্র ১ রান। আরসিবি’র হয়ে দুটি উইকেট ক্রুণাল পাণ্ডিয়া ও ভুবনেশ্বর কুমারের। ৬ রানে ম্যাচ জিতে ১৮তম আইপিএল চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

বিস্তারিত আসছে…

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*