ফের এয়ার ইন্ডিয়া বিমানে গোলযোগ,জরুরি অবতরণ কলকাতা বিমান বন্দরে

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- ফের এয়ার ইন্ডিয়ার উড়ানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ল। বিমানটি সান ফ্রান্সিসকো থেকে কলকাতা হয়ে মুম্বই যাচ্ছিল। সেটির বাঁ দিকের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে। আপাতত কলকাতা বিমানবন্দরেই দাঁড়িয়ে রয়েছে বিমানটি। যাত্রীদের বিমান থেকে সুরক্ষিত ভাবে নামিয়ে আনা হয়েছে।

এয়ার ইন্ডিয়ার AI ১৮০ বিমানটি সোমবার রাত পৌনে ১টা নাগাদ নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। কলকাতা থেকে রাত ২টা নাগাদ বিমানটির মুম্বইয়ের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিমানের বাঁ দিকের ইঞ্জিনে কিছু প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়েছে। ভোর ৫টা ২০ নাগাদ যাত্রীদের বিমান থেকে নেমে যাওয়ার জন্য বলা হয়। পাইলট ঘোষণা করেন, সুরক্ষাজনিত কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইঞ্জিনের সমস্যা খতিয়ে দেখা হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*