ইরান- ইজরায়েল যুদ্ধের জের জি৭ সফরসূচি কাটছাঁট করে আমেরিকায় ফিরে যাচ্ছেন ট্রাম্প

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- দু’দেশের যুদ্ধের আবহে পশ্চিম এশিয়ার পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। জি৭ সম্মেলনের জন্য সফরসূচি কাটছাঁট করে আগেই দেশে ফিরে যাচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান এবং ইজ়রায়েলের মধ্যে সংঘর্ষ মঙ্গলবার পঞ্চম দিনে পড়ল।

হোয়াইট হাউস সূত্রের খবর, পশ্চিম এশিয়ার পরিস্থিতির জন্যই জি৭ সম্মেলনের সূচি সম্পূর্ণ না-করে ফিরতে হচ্ছে ট্রাম্পকে। হোয়াইট হাউসের প্রেসসচিব ক্যারোলিন লেভিট জানান, পশ্চিম এশিয়ায় যা চলছে, সে কারণেই রাষ্ট্রনেতাদের সঙ্গে নৈশভোজের পরে আমেরিকায় ফিরে আসবেন ট্রাম্প। সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, যত দ্রুত সম্ভব ইরানের সঙ্গে বৈঠকে বসার চেষ্টা করার জন্য আমেরিকার প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দিয়েছেন ট্রাম্প।

প্রসঙ্গত উল্লেখ্য, জি৭ বৈঠকের সূচিতে ট্রাম্প কাটছাঁট করার খবর প্রকাশ্যে আসার কিছু আগেই নিজের সমাজমাধ্যম হ্যান্ডলে একটি পোস্ট করেন আমেরিকার প্রেসিডেন্ট। সেখানে তেহরান থেকে সকলকে অন্যত্র সরে যাওয়ার জন্য বলেন তিনি। যদিও এর কোনও কারণ ওই পোস্টে উল্লেখ করেননি ট্রাম্প। তিনি লেখেন, “আমি যে ‘চুক্তি’তে ইরানকে সই করতে বলেছিলাম, তা ইরানের করে নেওয়া উচিত ছিল। কী লজ্জার বিষয়, মানুষের জীবন কী ভাবে নষ্ট হচ্ছে! সহজ ভাষায় বলতে গেলে, ইরান পরমাণু অস্ত্র রাখতে পারে না। আমি বার বার বলেছি!” এর পরের বাক্যেই তিনি লেখেন, “প্রত্যেকের অবিলম্বে তেহরান থেকে সরে যাওয়া উচিত!”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*