রোজদিন ডেস্ক , কলকাতা:- কিছু মাস আগে মালদায় খুন হয়েছিলেন তৃণমূল নেতা দুলাল সরকার, আবারও সেই মালদার মাটিতেই ঘটল এক মর্মান্তিক হত্যাকাণ্ড। মালদায় ফের শ্যুটআউট। নিহত হলেন এক তৃণমূলকর্মী। জানা গেছে মৃতের নাম সাদ্দাম হুসেন।
জানা গেছে প্রেমিকার বাড়িতে এসে গুলিবিদ্ধ হন এই তৃণমূলকর্মী সাদ্দাম হুসেন! এদিন ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর এলাকায়। বিবাহিত প্রেমিকার বাড়িতে গিয়েই নিহত হন সাদ্দাম। মাথার গুলি করা হয় খুন করা হয় ওই শাসক কর্মীকে।
তবে কেন এই খুন এ প্রসঙ্গে খুনের কিনারা করছে পুলিশ। অনুমান করা হয়ে যে, নিহত তৃণমূলকর্মী আর তাঁর প্রেমিকা, ২জনই বিবাহিত । এরপরেই প্রশ্ন উঠেছে, তাহলে কি বিবাহ বহির্ভূত সম্পর্কের টানাপোড়েনেই খুন হতে হয়েছে?
বলাইবাহুল্য এই গোটা ঘটনায় এখনও পরতে পরতে রহস্য। ঘটনা প্রকাশ্যে আসতেই তৃণমূল নেতৃত্বের দাবি, ‘এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই।’ তবে কেন কি কারণে এই নির্মম হত্যা তার কারণ খুঁজতে নেমে পড়েছে পুলিশ।

Be the first to comment