জাপানে আসছে সুনামি,নতুন বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী, কাঁপছে গোটা বিশ্ব

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:-জুলাই মাস আসার আগেই বিশ্বজুড়ে এক অদ্ভুত ভয় ছড়িয়ে পড়েছে, বিশেষত জাপানে। এর মূলে আছেন জাপানের এক রহস্যময়ী মাঙ্গা শিল্পী রয়ো তাতসুকি। তার লেখা বই ‘দ্য ফিউচার আই স’ এ করা এক চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। অনেকেই তাকে এখন নতুন ‘বাবা ভাঙ্গা’ বলে ডাকছেন, কারণ তার অনেক পুরনো ভবিষ্যদ্বাণীই সত্যি হয়েছে।
এই মাঙ্গা শিল্পীর দাবি অনুযায়ী, আগামী ৫ই জুলাই জাপানে এক ভয়াবহ দুর্যোগ আসতে চলেছে, যেখানে সুনামির ঢেউ তিন গুণ উচ্চতা পর্যন্ত পৌঁছাতে পারে। তার এই চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে। লাখ লাখ মানুষ এটি নিয়ে উদ্বিগ্ন এবং ক্রমাগত পোস্ট ও ভিডিও শেয়ার করছেন, কেউ সুনামির আশঙ্কা করছেন তো কেউ মহাপ্রলয়ের কথা বলছেন। এই গুজবের ফলে পর্যটকরা জাপান থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন, যার জেরে জুন মাসের শেষ ও জুলাইয়ের শুরুতে ফ্লাইটের বুকিংয়ে ব্যাপক পতন দেখা গেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*