ফের উত্তাল বিধানসভা, সাসপেন্ড করা হল ৪ বিজেপি বিধায়ককে

Spread the love

রোজদিন ডেস্ক : ফের উত্তাল বিধানসভা। সপ্তাহের শুরুতেই তুমুল উত্তাল রাজ্য বিধানসভা। সাসপেন্ড করা হল বিজেপির চার বিধায়ককে। অগ্নিমিত্রা পাল, শংকর ঘোষ, দীপক বর্মন ও মনোজ ওঁরাকে গোটা অধিবেশনের সাসপেন্ড করা হয়। এর আগে গত সোমবারও অধিবেশন চলাকালীন সাসপেন্ড হয়েছিলেন বিজেপি বিধায়ক মনোজ ওঁরাও।
এই চার বিধায়ককে সাসপেন্ড করলেও ওয়াক আউটের পথে এগোয়নি তারা। শাসকের বিরুদ্ধে চালিয়ে যায় স্লোগান। সেই সময় তাদের টেনেহিঁচড়ে সভা কক্ষ থেকে বের করে মার্শাল টিম। সূত্রের খবর, কেন আগের অধিবেশনে বিজেপি বিধায়কদের বক্তব্য মুছে ফেলা হয়েছে বলে প্রশ্ন তোলেন বিধায়ক অশোক লাহিড়ী।
এরপর  শাসক শিবিরের বিরুদ্ধে সুর চড়ান বিজেপি বিধায়করা। চলে স্লোগান। কাগজ ছিঁড়ে প্রতিবাদ জানায় তারা। পাল্টা চিৎকার শুরু করে তৃণমূল বিধায়করাও। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য উঠে দাঁড়ান অধ্যক্ষ। প্রত্যেককে সংযত হওয়ার কথা বলেন। এমনকি, বিজেপি বিধায়ক সাসপেন্ড করে দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। কিন্তু তারপরেও থামে না স্লোগান ও পাল্টা স্লোগান। তখনই চার বিধায়ককে সাসপেন্ড করেন অধ্যক্ষ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*