- রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর তৈরি হল নতুন শিল্পনীতি। বৃহস্পতিবার সেই শিল্পনীতি প্রকাশ করেন রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়। সেই নীতিতে রাজ্যের শিল্পের ক্ষেত্রে একাধিক সুবিধা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। শিল্পনীতি প্রকাশ করার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপন দাসগুপ্ত, অর্জুন সিং, শঙ্কর ঘোষ, শারদ্বত মুখোপাধ্যায়, মৌমিতা মিশ্র বিশ্বাস। উপস্থিত হর্ষবর্ধন নেওটিয়া, সঞ্জয় বুধিয়া, ময়াঙ্ক জালান, উমেশ চৌধুরী, সি এস ধানুকা, রুদ্র চট্টোপাধ্যায়ের মতো শিল্পপতিরা।
- মেগা প্রকল্পের ক্ষেত্রে একর প্রতি ৫০টি কর্মসংস্থান করতে হবে। বড় প্রকল্প হলে রাস্তা, জল ও বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রে সাহায্য করবে রাজ্য সরকার।
- যে সব হাসপাতাল বা বিশ্ববিদ্যালয় অলাভজনক বা সিএসআর তহবিল থেকে চলে, তাদের রাজ্যে অন্তত ১০০ কোটি টাকা বিনিয়োগ করতে হবে। বিনিময়ে ১০০ শতাংশ পর্যন্ত ডিউটি ফি মকুব করা হবে।
- যে সব মহকুমায় কম শিল্পোন্নয়ন হয়েছে, সেখানে শিল্পের ক্ষেত্রে বেশি সাহায্য করবে সরকার। প্রকল্পের জমির ক্ষেত্রে স্ট্যাম্প ডিউটিতে ছাড়। গবেষণা ও উন্নয়নে সাহায্য করবে সরকার।
- ‘স্বাস্থ্যক্ষেত্রে’ উপদেষ্টা হিসেবে ফিরলেন শিশুরোগ বিশেষজ্ঞ অরুণ সিংহ। শিশুরোগ চিকিৎসকের পাশাপাশি আরজি কর মেডিক্যাল কলেজের স্ত্রীরোগ বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান চিকিৎসক অরূপ মাজিকেও উপদেষ্টা নিয়োগ করেছে রাজ্য স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য ভবন সূত্রের খবর, প্রসূতিমৃত্যু রোখার পাশাপাশি শিশুরোগের চিকিৎসায় রাজ্যের স্বাস্থ্যসূচক উন্নত করার লক্ষ্যে এই পদক্ষেপ।
- বৃহস্পতিবার ‘মুখ্যমন্ত্রী কৃষক সম্মান নিধি’ প্রকল্পের উদ্বোধন করেন শুভেন্দু। সেখান থেকেই ঘোষণা করেন, আগামী ১৩ নভেম্বর আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা পাবেন আরও ৭ লক্ষ পরিবার। একই সঙ্গে বেকার যুবক-যুবতীদের জন্য ‘ভরসা’ নামে প্রকল্প আসছে, সে কথাও জানান তিনি।
- মুখ্যমন্ত্রী জানান, মোট ৬৩ হাজার সরকারি নিয়োগের ব্যবস্থা হয়েছে। PSC, SSC ও PRB-এর মাধ্যমে। যোগ্যতা, মেধা অনুযায়ী, ২০২৭ সালের ৮ মে-এর মধ্যেই ১ লক্ষ সরকারি চাকরি দেওয়া হবে।
- কৃষকদের অ্যাকাউন্টে PM কিষাণের কিস্তির টাকা ঢুকবে, চাষিদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। কিষাণ সম্মান নিধি প্রকল্পে ২ হাজার টাকা দেওয়া হল: শুভেন্দু
- পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হুগলি, বর্ধমানের বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা করা হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রীর। ৪৬ লক্ষ কৃষককে ক্ষতিপূরণ দেওয়া হবে।
- ভুতনির চরে ১০,৭৫০ জনকে মুসুর ও সরিষার বীজ বিতরণ করা হচ্ছে : মুখ্যমন্ত্রী।
- বন্যায় যে কৃষকদের বাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে ১ লক্ষ ৮০ হাজার, আংশিক ক্ষতি ৯০,০০০ ও সামান্য ক্ষতি হলে ৪০০০ টাকা করে অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে।
- বৃহস্পতিবার রাজ্য সরকারের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে। আগামী শিক্ষাবর্ষের জন্য ২০৫টি বিএড কলেজে পড়ুয়া ভর্তি বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া ১৪টি আইটিআই ও ৩৮টি ফার্মা কলেজের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছাত্র ভর্তি করা যাবে না একটি পলিটেকনিক কলেজে। রাজ্যের বিএড কলেজগুলিতে শিক্ষা ব্যবস্থার নামে চরম অরাজকতা চলছে বলছে আগেই সরব হয়েছিলেন মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়।
- পাণ্ডবেশ্বর-সহ আরও কয়েকটি জায়গায় অভিযান চালিয়ে মোট ২১টি আগ্নেয়াস্ত্র ও ৬৫ রাউন্ড কার্তুজ বাজেয়াপ্ত করল এসটিএফ। আগ্নেয়াস্ত্র ছাড়া বীরভূম জেলার মুরারই থেকে প্রচুর পরিমাণে জেলেটিন স্টিক, ডিটোনেটর কেবল, ও ডিটোনেটার বাজেয়াপ্ত করা হয়েছে। মুরারই এলাকার একটি অবৈধ খাদান থেকে এইসব সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে।
- নেশাগ্রস্ত অবস্থায় বেপরোয়া ভাবে বাইক চালানোকে কেন্দ্র করে বচসা। তার জেরেই কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টকে মারধরের অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে। এমনকী হেলমেট দিয়ে মাথায় আঘাত করা হয় বলেও অভিযোগ। এই ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করেছে ইকো পার্ক থানার পুলিশ। ধৃত তিনজনই পেশায় শিক্ষক।
- কসবায় পুরোনো গাড়ি থেকে উদ্ধার একটি মৃতদেহ। রাস্তার ধারে একটি অস্থায়ী গ্যারাজে গাড়িটি রাখা ছিল। বৃহস্পতিবার সকালে গাড়িটি থেকে তীব্র দুর্গন্ধ বের হচ্ছিল। স্থানীয় বাসিন্দারা বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ এসে গাড়িটিতে তল্লাশি চালাতেই একটি পচাগলা মৃতদেহ উদ্ধার হয়। মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

Be the first to comment