রোজদিন ডেস্ক :
ঝাড়খন্ডের গোড্ডায় আজ সকালে এক কিশোরীর মুন্ডহীন দেহ উদ্ধারে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। বাড়ির উঠোনে তার মুন্ডহীন দেহ দেখে শিউরে ওঠেন পরিজন সহ গোটা গ্রামবাসী। বাড়ির পিছনে পড়ে ছিল তার বাবার মৃতদেহও। হাড় হিম এই জোড়া খুনের নেপথ্যে কে বা কারা তা নিয়ে চর্চা তুঙ্গে উঠেছে। নিহত কিশোরীর পরিবারের দাবি, গভীর রাতে তাকে তুলে নিয়ে গিয়ে হত্যা করে মাথা কেটে নিয়ে যাওয়া হয়। পরে বাড়ির পাঁচশো মিটার দূরে তার মাথা পাওয়া যায়। তার বাবা কেও হত্যা করা হয়েছে বলে পুলিশের অনুমান। কে বা কারা এই ভয়ঙ্কর জোড়া খুনে জড়িত পুলিশ তদন্ত করছে। ভয়াবহ এই ঘটনায় গোটা গ্রামে আতঙ্ক ছড়িয়েছে।

Be the first to comment