রোজদিন ডেস্ক, কলকাতা:- ক্যানিং এ এক সিবিএসই স্কুলের ছাত্রীকে হোয়াটসঅ্যাপে অশ্লীল মেসেজ প্রিন্সিপালের, স্কুল থেকেই প্রিন্সিপালকে আটক পুলিশের। বেসরকারি স্কুলের প্রিন্সিপালকে স্কুল থেকেই ধরে নিয়ে গেল পুলিশ। নাবালিকা ছাত্রীকে দিনের পর দিন – রাত হলেই অশালীন প্রস্তাব দিয়ে অশ্লীল ভাষায় হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতেন প্রিন্সিপাল। অভিযোগ এমনটাই। আটক অভিযুক্ত। ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের একটি বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুলে। অভিযোগ সামনে আসতেই অভিযুক্ত প্রিন্সিপাল লক্ষণ লামাকে আটক করেছে ক্যানিং থানার পুলিশ।নাবালিকার পরিবারের দাবি, ওই অধ্যক্ষ একাধিক নোংরা মেসেজ পাঠায় তাঁকে। দিনের পর দিন এই কাণ্ড ঘটিয়ে চলেছেন তিনি। এমনকী তিনি হুমকি দেন এই বিষয়ে কাউকে জানালে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়া হবে। এই নিয়ে ভয়ও দেখান তিনি। সম্প্রতি স্কুল ছাত্রী মাধ্যমিক পরীক্ষায় পাশ করলে এ বিষয়ে মা-বাবাকে জানায়। এরপর সেই ছাত্রীর কাছে পাঠানো মেসেজ দেখে ক্ষোভে ফেটে পড়েন ছাত্রীর পরিবার।
বর্তমানে অভিযুক্ত অধ্যক্ষকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ছাত্রী ও পরিবারের তরফে দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ ধর্ষণ ও পকসো আইনে মামলা রুজু করেছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার একটি বিশেষ দল।

Be the first to comment