১৮ই জুলাই নরেন্দ্র মোদীর বঙ্গ সফর, জোরকদমে চলছে তোড়জোড়!- ২১শে জুলাইয়ের আগে ১৮ই জুলাই, উত্তাল বঙ্গ রাজনীতি

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা :- জুলাই মাস পড়লেই বাংলার রাজনৈতিক মহলের নজর থাকে ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসের দিকে। কিন্তু এবার তার ঠিক আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বঙ্গ সফর। আগামী ১৮ জুলাই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী।

রাজ্য বিজেপি সূত্রে জানা গিয়েছে, মোদী ১৮ জুলাই বঙ্গ সফরে আসছেন। ওই একই দিনে বিহারে বেশ কিছু কর্মসূচী রয়েছে প্রধানমন্ত্রীর। রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়েছেন, ১৮ জুলাই দুপুরে মোদীর বিমান অন্ডাল বিমান বন্দরে অবতরণ করবেন। সেখান থেকে প্রধানমন্ত্রী সোজা যাবেন নেহেরু স্টেডিয়ামে। সেখানেই এক জনসভায় ভাষণ দেবেন মোদী।

বিজেপি সূত্রের খবর, শুক্রবার বেলা ১:৪৫ এর বিমানে বিহারের দারভাঙা বিমানবন্দর থেকে দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। বেলা ২:৪৫ নাগাদ দুর্গাপুরের অন্ডাল বিমানবন্দরে নেমে সেখান থেকে সড়কপথে পরবর্তী সরকারি প্রোগ্রামের উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী। বেলা তিনটা থেকে সাড়ে তিনটে পর্যন্ত দুর্গাপুরে বিভিন্ন সরকারি প্রকল্প উদ্বোধন করবেন তিনি। ৩:৪০ নাগাদ উপস্থিত হবেন নেহেরু স্টেডিয়াম দুর্গাপুরে জনসভায়। এরপর বিকেল পাঁচটা নাগাদ দুর্গাপুর বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*