ফের বৃষ্টি! ভাসবে কোন কোন জেলা?- জানুন বিস্তারিত

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- বিগত ৫ বছরের মধ্যে কলকাতায় রেকর্ড বৃষ্টি হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ঘূর্ণাবর্ত, নিম্নচাপ অক্ষরেখা এবং মৌসুমী অক্ষরেখার ত্রিফলা আক্রমণে আগামী ২৪ ঘণ্টায় ফের ভারী বৃষ্টি হতে পারে দুই বঙ্গে। লাগাতার বৃষ্টির মধ্যে গতকাল ভয়াবহ ধস নামে কালিম্পঙের তারখোলায় ১০ নম্বর জাতীয় সড়কে। যার ফলে, কালিম্পং-এর সঙ্গে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে শিলিগুড়ি ও দার্জিলিং-এর সড়ক যোগাযোগ।
রিপোর্ট বলছে, স্বাভাবিকের থেকে ৬৪% বৃষ্টি বেশি হয়েছে কলকাতায়। দক্ষিণবঙ্গে ১৬ শতাংশ অতিরিক্ত বৃষ্টি হয়েছে। এর মধ্যে বেশি বৃষ্টি হয়েছে বাঁকুড়া ও পুরুলিয়া জেলায়। যদিও স্বাভাবিকের তুলনায় ২৯ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে উত্তরবঙ্গে।

আবহাওয়া দফতর সূত্রের খবর, ঘূর্ণাবর্ত, নিম্নচাপ অক্ষরেখা এবং মৌসুমী অক্ষরেখার ত্রিফলা আক্রমণে আগামী ২৪ ঘণ্টায় ফের ভারী বৃষ্টি হতে পারে দুই বঙ্গে। দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*