রোজদিন ডেস্ক, কলকাতা:- ভোর রাতে ভয়ঙ্কর ভূমিকম্প রাশিয়ায়।রিখটার স্কেলে মাত্রা ছিল ৮.৭। ভূমিকম্পের পর জারি করা হয়েছে হাওয়াই ও আলাস্কায় সুনামি সতর্কতা। বুধবার (৩০ জুলাই) ভোর রাতে রাশিয়ার পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি শহর থেকে ১২৫ কিলোমিটার পূর্বে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১৯ দশমিক ৩ কিলোমিটার গভীরে।
এদিকে ভূমিকম্পের পরে প্রশান্ত মহাসাগরে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান সহ অন্যান্য দেশে আঘাত আছড়ে পড়তে পারে দৈত্যাকার ঢেউ।
সংবাদমাধ্যম সূত্রের খবর, মার্কিন সুনামি কেন্দ্র জানিয়েছে যে হাওয়াই এবং রাশিয়ায় তিন মিটার পর্যন্ত উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে। কামচাটস্কির গভর্নর ভ্লাদিমির সোলোডভ মেসেজিং অ্যাপ টেলিগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে বলেন, এই ভূমিকম্প কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী এবং ভয়াবহ।

Be the first to comment