৭ই আগস্ট ইন্ডিয়া জোটের বৈঠক দিল্লিতে, সকল সদস্যকে নৈশভোজে আমন্ত্রণ রাহুলের

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- আগামী ৭ই আগস্ট রাজধানী দিল্লিতে বসতে চলেছে বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র গুরুত্বপূর্ণ বৈঠক। সূত্রের খবর, রাহুল গান্ধীর বাসভবনেই বসতে পারে এই বৈঠক। এই বৈঠক শেষে জোটের সকল সদস্যকে নৈশভোজের আমন্ত্রণও করেছেন রাহুল গান্ধী।

শনিবার ‘ন্যাশনাল কনফারেন্স’-এর শীর্ষ নেতা এবং বর্ষীয়ান রাজনীতিবিদ ফারুক আবদুল্লা এক সংবাদসংস্থাকে জানিয়েছেন, আসন্ন বিহার বিধানসভা নির্বাচন এবং ভোটার তালিকায় ‘Special Intensive Revision’ (SIR)-কে সামনে রেখেই এই বৈঠকের পরিকল্পনা করা হয়েছে।

‘ইন্ডিয়া’ জোটের একাধিক শরিক দলের মতে, নির্বাচন কমিশনের এই বিশেষ তৎপরতা এবং বিহারে বিজেপি-জেডিইউ জোটের সম্ভাব্য কৌশল নিয়ে বিরোধী জোটকে এখনই সতর্ক হতে হবে। সেই লক্ষ্যেই এই বৈঠকের তলব বলে মনে করছেন অনেকে।

সব মিলিয়ে ৭ই আগস্টের বৈঠক শুধু ‘রুটিন’ বৈঠক নয়, বরং ২০২৫ সালের পথরেখা নির্ধারণের দিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*