শিশুর বার্থ সার্টিফিকেট নিয়ে নয়া নির্দেশিকা জারি করল স্বাস্থ্য দপ্তর..

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা :- স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে নয়া নির্দেশিকা দেওয়া হয়েছে জেলা শাসকদের। নবান্ন থেকে জেলাশাসকদের নয়া নির্দেশ পাঠিয়ে বলা হয়েছে, বার্থ সার্টিফিকে কোনও কারণেই শিশুর জন্ম তারিখ ও স্থান বদল করা যাবে না।বদল করতে গেলে উপযুক্ত প্রমাণ দাখিল করতে হবে। মা বাবার মধ্যে ডিভোর্স হয়ে গেলেও বাবার নাম বার্থ সার্টিফিকেট থেকে বাদ দেওয়া যাবে না। শিশুর নাম বদল করা যাবে না।কড়া নির্দেশিকা জারি করে বলা হয়েছে, ইচ্ছে করলেই শংসাপত্রের নাম পরিবর্তন করা যাবে না। কিছু বদল করার হলে একমাত্র রেজিস্ট্রারই সেটা করতে পারবে। জন্ম বা মৃত্যুর শংসাপত্রে নামের বানানে বা অন্য কোনও পরিবর্তন করতে চাইলে, তার জন্য জমা দিতে হবে প্রয়োজনীয় নথি। রেজিস্ট্রারের কাছে সেই নথি জমা করতে হবে। ওই নথি দেখে যদি রেজিস্টার সন্তুষ্ট হন, তবেই নাম পরিবর্তন করা যাবে।
শংসাপত্রে শুধুমাত্র ‘টাইপিং মিসটেক’ হলেই তা সংশোধন করা যাবে। অন্য কোনও কিছু থাকলে তা বদল করা যাবে না। পাশাপাশি কোনও দম্পতির বিবাহ বিচ্ছেদ হয়ে গেলে তাঁদের সন্তানের বার্থ সার্টিফিকেট থেকে কোনওভাবেই বাবার নাম বাদ দেওয়া যাবে না। মা বিয়ে করলেও নতুন কোনও নাম সংযোজন করা যাবে না শিশুর জন্মের শংসাপত্রে। স্বাস্থ্য দফতর জানিয়েছে, জন্মের শংসাপত্রে একবার নাম রেজিস্টার্ড হয়ে গেলে তা কোনওভাবেই পরিবর্তন করা যাবে না। শিশুর স্কুলে ভর্তির ক্ষেত্রে যাতে কোনও সমস্যা না হয়, সেই জন্যই এই নিয়ম।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*