গাজিয়াবাদে বসুন্ধরা অ্যাপার্টমেন্টে সিঁড়ি ধসে আটকে পড়েছে আট পরিবার..

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- গাজিয়াবাদের বসুন্ধরা সেক্টর-১৭ এর গ্রিন ভিউ অ্যাপার্টমেন্টে রবিবার সকালে একটি আবাসিক ভবনের সিঁড়ি ধসে পড়ায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। এই ঘটনায় কমপক্ষে আটটি পরিবার নিজেদের ফ্ল্যাটের মধ্যে আটকা পড়েছেন, কারণ ধসে যাওয়া সিঁড়িটিই ছিল তাদের একমাত্র বহির্গমন পথ। নিচতলা থেকে উপরের তলায় যাওয়ার রাস্তা প্রায় সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে।
আটকা পড়াদের মধ্যে বৃদ্ধ, মহিলা ও শিশুরাও রয়েছেন। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং

প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার অভিযান চলছে। দ্রুত ও নিরাপদে আটকে পড়া মানুষদের বের করে আনার চেষ্টা চলছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*