বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষীদের হেনস্থার অভিযোগে মেয়ো রোডে ভাষা আন্দোলন শুরু করেছে মহিলা তৃণমূল কংগ্রেস।

রবিবার সেই মঞ্চ থেকে অলক্ষ্মী বিদায় কর্মসূচি করেছে চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজারা। এদিন রীতিমত কুলো পিটিয়ে, লক্ষ্মীর পাঁচালির মত ছড়া কেটে বাম-বিজেপিকে অলক্ষ্মী বলে দাগিয়ে তাদের বিসর্জন করার দাবি তুলেছে তৃণমূল। পুজোর মতই কাঁসর-ঘণ্টা, ঢাক বাজিয়ে কুলোয় ঝাঁটা পিটিয়ে অলক্ষ্মী বিদায় কর্মসূচি করা হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, ২১ জুলাই শহীদ সমাবেশের মঞ্চ থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাষা আন্দেলনের কর্মসূচির ঘোষণা করেছিলেন। সেই মত প্রতি শনি এবং রবিবার ভাষা আন্দোলনের কর্মসূচি নিয়েছে তৃণমূল। বাঙালিদের ওপর আক্রমণ হলে তৃণমূল চুপ থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজারা।
বিজেপি শাসিত রাজ্যে বাঙালী হেনস্থা নিয়ে ইতিমধ্যেই উত্তাল হয়েছে জাতীয় রাজনীতি। একের পর ঘটনাকে সামনে রেখে সরব হয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Be the first to comment