রোজদিন ডেস্ক : শনিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। একই সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো বাতাস। বৃষ্টিতে ভাসবে উত্তরবঙ্গও। আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী তিন দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে।
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার, শহরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস। শনির সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক ভাবে মেঘলা রয়েছে। কখনও হালকা রোদ আবার কখনও মেঘলা আকাশ। আজ, শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম কলকাতায়। তবে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার সম্ভাবনা প্রবল। যার ফলে, আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।
রবিবার এবং সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গে। আবহাওয়া দফতর সূত্রের খবর, মঙ্গল এবং বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টির সম্ভাবনা প্রবল। তবে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা।

Be the first to comment