- এস আই আর প্রত্যাহারের দাবিতে কংগ্রেসের সংসদের বাইরে বিক্ষোভ। ছিলেন সোনিয়া, প্রিয়াঙ্কা।
- সংসদ ভবনের বাইরে এস আই আর প্রত্যাহার ও বাংলা ও বাঙালির ওপর অত্যাচারের প্রতিবাদে তৃণমূল কংগ্রেসেরও বিক্ষোভ।
- সমস্ত পথ কুকুরকে সরিয়ে দেওয়ার সুপ্রিম কোর্টের রায়ের বিরোধিতা করলেন রাহুল গান্ধী। বললেন অন্যভাবেও এটা করা যেত।
- একজন বৈধ ভোটার অধিকার প্রয়োগে বাধা পেলে এক লক্ষ মানুষ দিয়ে ইলেকশন কমিশন ঘেরাও করব বললেন অভিষেক।
- প্রধানমন্ত্রীর পদত্যাগ করুন যদি ভুয়ো ভোটারে নির্বাচন হয় তাহলে আমাদের সকলেরই পদত্যাগ করা উচিত, তারপর এস আই আর করুন বললেন অভিষেক।
- ফের ভুয়ো ভোটারের হদিস মিলল পশ্চিম মেদিনীপুরে।
- ওবিসি মামলায় দ্রুত শুনানির অর্জি রাজ্যের।
- আজ সুপ্রিম কোর্টে বিহার এস আই আর মামলার শুনানি।
- সন্দেশখালি তে ভোটার তালিকায় বাংলাদেশি অনুপ্রবেশকারীর নাম শাজাহান অনুগামী হলেই ভোটার কার্ড হয়ে যায়। এমনই অভিযোগ।
- সঠিকভাবে ভোট হলে বিজেপির জামানত বাজেয়াপ্ত হবে, বক্তব্য কংগ্রেসের।
- ভোটার তালিকায় দুর্নীতিতে যুক্ত বনগাঁর তৃণমূল বিধায়কের পরিবার, অভিযোগ বিজেপির। ভিত্তিহীন বললেন তৃণমূল বিধায়ক।
- বৃষ্টিতে জলমগ্ন বসিরহাট সহ বাংলার বহু এলাকা।

Be the first to comment