এবার খোদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বালুরঘাট লোকসভার সাংসদ ড. সুকান্ত মজুমদারের সাংসদ কার্যালয়ে সি এ এ ক্যাম্প

Spread the love

বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর:-  এবার খোদ ভারত সরকারের উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বালুরঘাট লোকসভার সাংসদ ড. সুকান্ত মজুমদারের সাংসদ কার্যালয়ে সি এ এ ক্যাম্প আয়োজন করা হলো, এই ক্যাম্পের আয়োজন করেছে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি। সাংসদের অফিসে আজ বুধবার সকাল থেকে এই ক্যাম্পে প্রচুর মানুষের ভিড় লক্ষ্য করা যায়। ক্যাম্পের সূচনা জানিয়ে বিগত কয়েকদিন বিভিন্ন এলাকায় প্রচার করা হয়েছে জেলা বিজেপি – র পক্ষ থেকে। এই ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া হবে। আগামী দিনে বিভিন্ন প্রান্তে এরকম ক্যাম্পের আয়োজন করা হবে বলে জানিয়েছে জেলা বিজেপি নেতৃত্ব। আজ সকাল দশটা থেকে সাংসদের অফিসে ক্যাম্পের সূচনা হয়, উপস্থিত ছিলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার ও জেলা বিজেপি – র অন্যান্য নেতৃত্ব।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*