রোজদিন ডেস্ক : প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্ব নেওয়ার প্রায় আট মাস পর নতুন কমিটি ঘোষণা করলেন শুভঙ্কর সরকার। উল্লেখ্য অধীর চৌধুরী সময়কার অধিকাংশকেই ছেঁটে ফেলা হয়েছে নতুন এই কমিটিতে।
মাত্র পাঁচ জন পুরনো জেলার সভাপতিদের রেখে বাকি জেলায় নতুন মুখ। কলকাতার জেলা কমিটির সভাপতিদের অধিকাংশকে পরিবর্তন করা হয়েছে। ৩৩ জন জেলা কমিটির সভাপতির মধ্যে মহিলা সভাপতি মাত্র একজন। বিভিন্ন কমিটিতে মহিলাদের উপস্থিতিও যথেষ্ট কম।
দীর্ঘদিন ধরে যারা পদ আঁকড়ে বসে আছেন তাদের সরিয়ে নতুন মুখ আনা হয়েছ প্রদেশ কংগ্রেসে৷ যদিও ছাত্র যুব থেকে রাজ্য কমিটিতে জায়গা পেয়েছেন মাত্র হাতে গোনা কয়েকজন। এই কমিটিতে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিদের উপস্থিতিও অত্যন্ত কম। এসসি এসটি-দের মধ্যে থেকেও কমিটির দায়িত্বে মাত্র কয়েকজনকে আনা হয়েছে।

Be the first to comment