স্বাধীনতা দিবসে রেড রোডে কুচকাওয়াজ চলাকালীন অসুস্থ ৩৫ পড়ুয়া। তাঁদের নিয়ে যাওয়া হল এসএসকেএমে। অসুস্থ পড়ুয়াদের দেখতে হাসপাতালে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বললেন চিকিৎসকদের সঙ্গে।
সূত্রের খবর, আজ ৭৯তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠান চলছিল রেড রোডে। প্রাথমিক ভাবে অনুমান, রোদে-তাপে এই অবস্থা হয়েছে তাদের। কারণ, এই অসুস্থ পডু়য়ারাই যোগ দিয়েছিলেন রেড রোডে আয়োজিত বিদ্যালয় শিক্ষা বিভাগের পদযাত্রায়। সকাল থেকে একটা তপ্ত আবহ। গরমে জ্বালা-পোড়া। মাঝে দু-এক পশলা বৃষ্টি নামলেও, তা মিনিট খানেকও টেকেনি। তারপরই আবার বেড়েছে তাপ। আর তখনই রেড রোডের অনুষ্ঠানে পা মেলান পড়ুয়ারা। সেই গরমেই অসুস্থ হয়ে পড়ে পড়ুয়ারা এমনটাই অনুমান করা হচ্ছে।
ইতিমধ্যেই পড়ুয়াদের শারীরিক পরিস্থিতি খতিয়ে দেখতে SSKM হাসপাতালে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রয়েছেন উচ্চ পদমর্যাদার চিকিৎসকরাও। মুখ্যমন্ত্রীর সাথে আছেন কলকাতার নগরপাল মনোর ভর্মাও।

Be the first to comment