হাসছে দেশ, ভারত সকলের কাছে সেরা; স্বাধীনতা দিবসে বার্তা রাজ্যপালের

Spread the love

৭৯তম স্বাধীনতা দিবসে সেজে উঠেছে রাজভবন। পতাকা উত্তোলনের পর উপস্থিত আমন্ত্রিত অতিথি, বিশিষ্ট নাগরিক এবং রাজভবনের কর্মীদের সামনে সকলকে শুভেচ্ছা জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। গর্বের সঙ্গে দেশের বর্তমান স্থিতি ও উন্নতির ছবি তুলে ধরলেন সকলের সামনে।
এদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বাধীনতা দিবস উদযাপিত হয় রাজভবনে। রাজ্যপাল সেসব সেরে সাংবাদিকদের মুখোমুখি হন। বলেন, ‘হাসছে দেশ। ভারত সকলের কাছে সেরা। বিশ্বের বহু দেশ আজ বিশ্বগুরু হিসেবে এদেশের দিকে তাকিয়ে। দেশ উন্নত হয়েছে, আমূল বদলেছে। এই বদল আজকের দিনে গর্বের।’

তিনি আরও বলেন, ‘দেশ উন্নতি করছে। আত্মনির্ভর ভারত থেকে বিকশিত ভারত, নমো ভারতে ভর করে উন্নয়ন হচ্ছে দ্রুত গতিতে। দেশবাসী ঐক্যবদ্ধ আছে, তাই তো দেশ এগোচ্ছে।’

রাজ্যপাল সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে দেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান। তাঁর কথায়, দেশের উন্নয়ন কেবল সরকারের নয়, প্রতিটি নাগরিকের সম্মিলিত প্রচেষ্টার ফল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*