দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার ওপর হামলা, ১জনকে গ্রেফতার করেছে পুলিশ

Spread the love

রোজদিন ডেস্ক : দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার উপর হামলা। জানা গিয়েছে, বুধবার সকালে মুখ্যমন্ত্রী নিজের বাসভবনে ‘জনশুনানি’ তে ব্যস্ত ছিলেন। সেই সময় ঘটনাটি ঘটে। এরপর সেখানে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ইতিমধ্যে, দিল্লি পুলিশ ১জনকে গ্রেফতার করেছে। তবে কেন এমন ঘটনা ঘটালো তার বিস্তারিত জানার চেষ্টা চলছে।

সূত্রের খবর, বুধবার সকালে মুখ্যমন্ত্রীর বাসভবনে জনশুনানি চলছিল। সেই সময় এক ব্যক্তি সেখানে এসে জোরে চিৎকার করতে শুরু করে। এমনকী মুখ্যমন্ত্রীকে চড় মারে এবং অশ্লীল ভাষা বলতে শুরু করে। মুখ্যমন্ত্রীর সঙ্গে ওই ব্যক্তির মারাত্মক ধস্তাধস্তি হয়। বিষয়টিকে মুখ্যমন্ত্রীর নিরাপত্তার বড় ব্যর্থতা হিসেবে দেখা হচ্ছে।

দিল্লি বিজেপি সভাপতি বিরেন্দ্র সচদেবা এই হামলার তীব্র নিন্দা করেছেন। তিনি বলেন, তিনি নিজেও মুখ্যমন্ত্রীর বাসভবনে যাচ্ছেন। মুখ্যমন্ত্রীর চিকিৎসার জন্য ডাক্তারদের ডাকা হয়েছে, তারপরই জানা যাবে তিনি কতটা আহত হয়েছেন। তিনি আরও বলেন, হামলাকারী একজন আদালতের মামলার কথা বলছিল। পুলিশ তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*