দশে দশ

Spread the love
  1. আজ দেশের প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মদিন। ১৯৪৪ সালের ২০শে আগস্ট দেশের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী রাজীব গান্ধী জন্মগ্রহণ করেন। আজ তাঁর জন্মদিনে তাকে শ্রদ্ধা জানানো হচ্ছে দেশ জুড়ে।
  2. রাজীব গান্ধীর জন্মদিনে তাকে স্মরণ করে প্রিয়াঙ্কা গান্ধী বলেন উত্তরাধিকার সূত্রে তোমার কাছ থেকে করুণা, ভালবাসা ও দেশভক্তির ধর্ম পেয়েছি। আমরা দুজন সব সময় এই ধর্ম পালন করব। আমরা ভাঙবো না আমরা রুকবো না আমাদের চলা কোনদিন থেমে যাবে না।
  3. রাজীব গান্ধীর জন্মদিনে তাকে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
  4. দমদমে এখন সাজো সাজে রব। আগামী বাইশে আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন নতুন মেট্রো প্রকল্পের উদ্বোধন করতে। এখানে প্রধানমন্ত্রীর জোড়া সভা। প্রায় দেড় কিলোমিটার রোড শো করবেন নরেন্দ্র মোদী। তিনটি নতুন মেট্রো রুটের উদ্বোধন করবেন। পুজোর আগে রাজ্যবাসীকে মোদির উপহার এই মেট্রো পরিষেবা।
  5. এখন থেকে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকেও সরানো যাবে, সেই রকমই বিল আনছে কেন্দ্র। আজ বুধবার সংসদে এই বিলটি পেশ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই বিল বলে, দোষী সাব্যস্ত হওয়ার দরকার নেই। ৩০ দিন জেলে থাকলেই প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা অন্য কোন মন্ত্রী স্বাভাবিক নিয়মেই অপসারিত হবেন।।
  6. রাষ্ট্রদ্রোহের অভিযোগে দুই বর্ষীয়ান সাংবাদিক করণ থাপার ও সিদ্ধার্ত বরদারাজনকে হাজিরার সমন পাঠালো গুয়াহাটি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ।
  7. এই দুই সাংবাদিকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহীতার ১৫২ নম্বর ধারায় অভিযোগ আনা হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে দিল্লির প্রেস ক্লাব অফ ইন্ডিয়া এবং ইন্ডিয়ান উইমেন প্রেস কর্পোরেশন তীব্র নিন্দা জানিয়েছে।
  8. মালদায় তৃণমূল কংগ্রেস নেতা আবদুর রাহিম বক্সী বিজেপি নেতা কর্মীদের চোখ উপড়ে নেওয়ার হুমকি দিলেন
  9. আজ কিংবদন্তি ফুটবল খেলোয়াড় গোষ্ঠ পালের জন্মদিন, যাঁকে চীনের প্রাচীর বলা হত। তাঁর জন্মদিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রদ্ধা জানান।
  10. দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার ওপর হামলা। তাঁর বাসভবনে জনশুনানি হওয়ার সময় আক্রান্ত হন রেখা গুপ্তা । দিল্লী পুলিশ একজনকে আটক করেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*