ক্লাসে থাপ্পড় মেরেছিলেন স্যার, শিক্ষককে শায়েস্তা করতে পিস্তল হাতে স্কুলে ছাত্র

Black man with concealed weapon
Spread the love

রোজদিন ডেস্ক : ক্লাস চলাকালীন ছাত্রকে থাপ্পড় মেরেছিলেন শিক্ষক। শিক্ষককে শায়েস্তা করতে এবার স্কুলে নাইন এম এম পিস্তল নিয়ে হাজির শিক্ষার্থী। পিস্তল উঁচিয়ে তেড়েও গিয়েছিল শিক্ষকের দিকে। সহপাঠীরা বাধা দেওয়ায় দুর্ঘটনা ঘটেনি। পরে দশম শ্রেণির ওই ছাত্রকে আটক করে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে নাইন এম এম পিস্তল।

সোমবার গোপীবল্লভপুর দুই নম্বর ব্লকের এক স্কুলের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায়, অতিরিক্ত পুলিশ সুপার  সৈয়দ মহাম্মদ মামদাদুল হাসান বলেন, ‘ছাত্রের কাছে থাকা পিস্তলে কার্তুজ ছিল। তাঁর কাছে কোথা থেকে এই পিস্তল এল খতিয়ে দেখা হচ্ছে’।

সূত্রের খবর, দ্বিতীয় পিরিয়ডে ইতিহাসের ক্লাস চলাকালীন ঘটনার সূত্রপাত। পিছনের বেঞ্চে বসে ওই ছাত্রটি সামনের বেঞ্চের এক ছাত্রকে বিরক্ত করায় শিক্ষক তাঁকে বকাবকি করেন। পরবর্তীতে শিক্ষক মহাশয় কিছু কাজ দেন যা সমস্ত ছাত্রছাত্রীদের লিখে দেখাতে বলেন। ছেলেটি শিক্ষক মহাশয়ের কথায় আমল দেয়নি। সে খাতাতেও কিছু লেখেনি। রাগে শিক্ষক তাঁকে থাপ্পড় মারেন। ক্লাস শেষ হতেই প্রধান শিক্ষককে নালিশ জানাতে যায় প্রহৃত ছাত্রটি। সেখানে ইতিহাসের শিক্ষককে দেখে সে ‘অভিভাবককে ডাকতে যাচ্ছি’ বলে শাসানি দিয়ে চলে যায়। তারপরই হাজির হয় পিস্তল হাতে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*