রোজদিন ডেস্ক : মুম্বইয়ের ভাসিগাঁও এলাকায় ভয়াবহ দুর্ঘটনা। দুপুরে হঠাৎ করেই বিদ্যুৎ সরবরাহে সমস্যা দেখা দেয় মনোরেলে। ফলে মাঝপথে উঁচু ট্র্যাকে আটকে পড়ে একটি মোনোরেল ট্রেন। ভিতরে আটকা পড়ে যান একাধিক যাত্রী।
উল্লেখ্য, আচমকাই বিদ্যুৎ হারিয়ে একই জায়গায় দু-ঘণ্টারও বেশি সময় আটকে থাকে ট্রেনটি, ফলে প্রায় ৩৫০ যাত্রী বিপাকে পড়েন। উঁচু করিডরে দাঁড়িয়ে যায় ট্রেনটি, আর সেই পরিস্থিতিতে দমকল বাহিনী তিনটি হাইড্রোলিক ল্যাডার ব্যবহার করে জানালা ভেঙে যাত্রীদের উদ্ধার করে।
সূত্রের খবর, এদিন সন্ধ্যা ৬টা ১৫ মিনিট নাগাদ চেম্বুর ও ভক্তি পার্ক স্টেশনের মাঝখানে আটকে যায় ওই মনোরেল। ট্রেনের ভিতর থেকে তোলা ভিডিওতে দেখা যায়, শ্বাসকষ্টের মতো পরিস্থিতি তৈরি হওয়ায় যাত্রীরা হাতপাখা দিয়ে হাওয়া করছেন, জানালা ভাঙার চেষ্টা করছেন। উদ্ধারের পর বেশ কিছু যাত্রী অসুস্থ হয়ে পড়েন। শ্বাসকষ্ট ও অসুস্থতার অভিযোগে তাঁদের অ্যাম্বুলেন্সে করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।

Be the first to comment