৫টায় পনেরো

Spread the love
  1. বারুইপুরের চাঞ্চল্যকর ঘটনা। বিজেপি করায় পিটিয়ে পেট্রোল বোমা মেরে খুন ছেলেকে। খুন করলো বাবা, ভাই। অপরাধ সে বিজেপি করতো। এ ব্যাপারে কেন্দ্রীয় তদন্তের দাবিতে হাইকোর্টে মামলা করছেন বিজেপি নেতা শঙ্কু দেব পন্ডা।
  2. শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্ত রায়ের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ এনে সিবিআই তল্লাশি। আরজি কর দুর্নীতি মামলায় এর আগেও ইডি হানা দিয়েছিল সুদীপ্ত রায়ের বাড়িতে। আরজি করে রোগী কল্যাণ সমিতির সভাপতি ছিলেন তিনি। সিবিআইয়ের অ্যান্টি কোরাপশন স্কোয়াড আজকে তল্লাশি চালায় তাঁর বাড়িতে।
  3. মালদার হবিবপুর স্কুলে ঢুকে প্রধান শিক্ষিকাকে শাসানি দেন তৃণমূল কংগ্রেস নেতা।
  4. প্রকৃতির রোষে রীতিমত বিপর্যস্ত উত্তরাখণ্ড, হিমাচল, কাশ্মীর। উত্তরাখণ্ডে বিপর্যস্ত এলাকায় তৎপর সেনা। সেখানে গেলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। দেরাদুনে প্রবল বৃষ্টি হচ্ছে। জম্মু-কাশ্মীরের কাঠুয়া বন্যা বিধ্বস্ত, সেখানেও যান প্রতিরক্ষা মন্ত্রী।
  5. পুরুলিয়ার বান্দোয়ানে আমলী নদীর জলে ভেসে গেল পিক আপ ভ্যান। পরে ৩৫ জন যাত্রীকে কোনক্রমে রক্ষা করা হয়।
  6. কংসাবতী, সুবর্ণরেখা, ডুলুং-এর জল বাড়ায় হাবুডুবু খাচ্ছে ঝাড়গ্রাম। জামবনী, চিল্কিগড়ের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন।
  7. কাউন্সেলিং-এর বিজ্ঞপ্তি প্রকাশ করল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড।
  8. গতকাল প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন তিনটি নতুন মেট্রো রুটের। খুশি ছাত্র-ছাত্রী থেকে সিনিয়র সিটিজেন -আবালবৃদ্ধ বনিতা।
  9. হাওড়ার মাকড়দহে বেআইনিভাবে পুকুর ভরাট। এলাকায় উত্তেজনা।
  10. মালদার হবিবপুরে রাস্তা খারাপ। পঞ্চায়েত প্রধানকে দোষ দিয়ে নিজেরাই রাস্তা তৈরি করলেন স্থানীয় বাসিন্দারা।
  11. রায়দীঘিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ মৎস্যজীবী। ফিরে এল খালি ট্রলার। পরিবারে কান্নার রোল।
  12. আজ জাতীয় মহাকাশ দিবস। এই উপলক্ষে প্রধানমন্ত্রী ভারতীয় মহাকাশ বিজ্ঞানে বিরাট উন্নতির দিশা দেখান। তিনি বলেন পাঁচ বছরে ভারতীয় মহাকাশ বিজ্ঞান অন্য মাত্রায় পৌছে যাবে। এতে যুবকদের উপস্থিতি কাম্য। খুব শীঘ্রই দেশে স্পেস স্টেশন তৈরি হবে জানান প্রধানমন্ত্রী।
  13. আগামী ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর হোমিওপ্যাথি মেডিকেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার ৫০ বছর পূর্তি উপলক্ষে কলকাতার বিশ্ববাংলায় মহাসম্মেলন।
  14. আবারও ভারতে আসতে চলেছেন লিওনেল মেসি।
  15. বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, কেন্দ্রে মোদি সরকার আসার সময় স্লোগান দিয়েছিলেন না খাউঙ্গা না খানে দুঙ্গা। এখন কেন্দ্রে ভ্রষ্টাচারের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, নতুন বিল আসছে। তার বিরোধিতা করছে বিরোধী দলগুলো।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*