আজ ডুরান্ড ফাইনাল, মুখোমুখি ডায়মন্ড হারবার এফসি বনাম নর্থ ইস্ট ইউনাইটেড

Spread the love

রোজদিন ডেস্ক : ডুরান্ড কাপের ফাইনালে আজ ডায়মন্ড হারবার এফসি। আজ শনিবার তাঁদের খেতাবি লড়াই। উল্টোদিকে প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড। এক ইতিহাসের হাতছানি রয়েছে এদিন। ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি হবে এক নতুন চ্যাম্পিয়ন ও এক নতুন ফাইনালিস্ট।

চলতি বছরই আই লিগে খেলার যোগ্যতা অর্জন করেছিল জামশেদপুর এফসি। এরপর এবার ডুরান্ড কাপের ফাইনালেও জায়গা করে নিয়েছে তাঁরা। বিশেষ করে ইস্টবেঙ্গলের মত দলকে হারানো। যা বাড়তি আত্মবিশ্বাস জুগিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের দল। তবে নর্থ ইস্টের শক্তিশালী বাধা না টপকাতে পারলে কিন্তু ১৩৪ তম ডুরান্ড কাপের ফাইনাল জেতা সম্ভব হবে না।

গতবারের ডুরান্ড চ্যাম্পিয়ন ও মোট ১৭ বারের চ্যাম্পিয়ন মোহনবাগান সুপারজায়ান্টস এবারের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গিয়েছে। ১৬ বারের চ্যাম্পিয়ন লাল হলুদও টুর্নামেন্টের বাইরে। এর আগে মহমেডান এফসি তো গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে। তাই কলকাতা ফুটবলের সম্মান জড়িয়ে এবার ডায়মন্ড হারবারেরই হাতেই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*