ছেলের হাতে মা খুন বেলেঘাটায়

Spread the love

রোজদিন ডেস্ক : বেলেঘাটায় এক বাড়ি থেকে উদ্ধার হল মহিলার রক্তাক্ত মৃতদেহ। খুনের অভিযোগে আটক করা হয়েছে ছেলেকে। অনুমান, বচসার জেরেই মা’কে খুন করেছেন অভিযুক্ত।

পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে কবি সুকান্ত সরণীতে। শনিবার দুপুর ১-১.৩০টা নাগাদ বেলেঘাটা থানায় খবর দেওয়া হয় যে নন্দিতা বসু অচৈতন্য অবস্থায় ঘরের মধ্যে পড়ে রয়েছেন। পুলিশ গিয়ে বাড়ির দোতলার একটি ঘর থেকে মহিলাকে উদ্ধার করে। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। স্থানীয়দের অভিযোগ, ছেলের হাতেই খুন হয়েছেন তিনি।

প্রতিবেশীদের দাবি, কবি সুকান্ত সরণীর ওই দোতলা বাড়িতে থাকতেন নন্দিতা বসু ও তাঁর ছেলে। প্রায়ই তাঁদের মধ্যে ঝামেলা হত। চিৎকারের আওয়াজ শোনা যেত রাস্তা থেকেই। এদিন সকালেও দুজনের বচসা হয়। রাগের মাথাতেই মা’কে খুন করেছে বলে দাবি তাঁদের। তবে কি কারণে খুন তা জানতে পুলিশ অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। সম্পত্তি সংক্রান্ত উদ্দেশ্য বা অন্য কোনও ষড়যন্ত্র আছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*