রোজদিন ডেস্ক : আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে দুর্নীতি-কাণ্ডে শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়কে জিজ্ঞাসাবাদ করতে তাঁর বাড়িতে হানা দিল সিবিআই।
শনিবার দুপুরে ওই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দুই অফিসার সুদীপ্তের সিঁথির বাড়িতে গিয়েছেন বলে জানা গিয়েছে। যদিও তৃণমূল বিধায়ক এই মুহূর্তে বাড়িতে নেই বলে খবর। তিনি ফিরলেই কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারেন।
আরজি করের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত। আরজি করের মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার পর সুদীপ্তকে সরিয়ে দিয়ে আনা হয়েছিল শান্তনু সেনকে।
অনেকদিন থেকেই সিবিআইয়ের আতশকাচের তলায় রয়েছে তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়। গত বছর সেপ্টেম্বর মাসেও সিবিআইয়ের অপরাধদমন শাখার আধিকারিকেরা তাঁর এই সিঁথির বাড়িতে তল্লাশি চালায়।

Be the first to comment