অপারেশন সিঁদুর দেখিয়েছে, ভারত জাতীয় সম্মান ও নিরাপত্তার ক্ষেত্রে আপস করবে না; রাজনাথ সিং

Spread the love

রোজদিন ডেস্ক : ভারতের ক্ষমতা নিয়ে পাকিস্তানের কোনও সন্দেহ থাকাই উচিত নয় – আবারও এই ভাষায় পড়শি দেশকে কড়া বার্তা দিল ভারত। দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ফের একবার ইসলামাবাদকে হুঁশিয়ারি দিয়েছেন।

তিনি বলেন, ভারতের সামরিক ক্ষমতাকে পাকিস্তানের ভয় পেতেই হবে। প্রতিরক্ষমন্ত্রী বলেন, পাকিস্তান সেনাপ্রধান এই মন্তব্য করে আসলে ইসলামাবাদের ব্যর্থতার কথা স্বীকার করেছে। তাঁর কথায়, “স্বাধীনতার সময় দুই দেশ একসঙ্গে পথ চলা শুরু করেছিল। একটি দেশ সঠিক নীতি আর কঠোর পরিশ্রমে অর্থনীতি গড়ে তুলেছে, অন্যটি ব্যর্থতার রাস্তায় চলে গেছে।”

প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, “অপারেশন সিঁদুর দেখিয়েছে, ভারত জাতীয় সম্মান ও নিরাপত্তার ক্ষেত্রে আপোস করবে না। পাকিস্তানের মনে ভারতের শক্তি নিয়ে কোনও ভ্রান্ত ধারণা গড়ে উঠতে দেব না।” তাঁর এও সংযোজন, ভারত আধিপত্য বিস্তারে বিশ্বাস করে না, বরং সহমর্মিতা ও বন্ধুত্ব বজায় রেখেই চলতে চায়। তবে কেউ ভারতের ক্ষতি করতে চাইল, পাল্টা জবাব পাবেই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*