- ধুপগুড়ি জাতীয় সড়কে দুর্ঘটনায় সংসদ অনন্ত মহারাজের গাড়ি, যদিও গাড়িতে ছিলেন না অনন্ত মহারাজ।
- তৃণমূলে গৃহযুদ্ধ। দুর্গাপুরে তৃণমূল শ্রমিক সংগঠন INTTUC সদস্যদের মধ্যে হাতাহাতি।
- ভারতে আসতে উৎসাহী ওপেন এআই। দিল্লিতে ওপেন এআই-এর অফিস খুলছে।
- E.D-র পর এবার সিবিআই অনিল আম্বানির সাতটি ঠিকানায় হানা দিল।
- অনলাইন মানি গেমিং-এ কেউ রাজা কেউ ফকির। এটা বন্ধ করতে কড়া আইন আনছে কেন্দ্র। গেমিং ইন্ডাস্ট্রিতে ভারত বিশ্বে এক নম্বর হতে চায়, তবে তা হবে সৃজনমূলক বললেন কেন্দ্রীয় মন্ত্রী।
- উত্তরপ্রদেশের এটিএস ভুয়ো আধার কার্ডের এক বড় চক্রকে ধরে ফেলেছে। নকল আধার কার্ড ব্যবহার করে অপরাধে জড়াচ্ছিল ধৃতেরা।
- শুধু যুদ্ধ নয় ভারতীয় সেনা বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে। দ্রাস সেক্টরে তাদের প্রচেষ্টা অত্যন্ত উল্লেখযোগ্য। এই প্রচেষ্টায় স্থানীয় মহিলাদের উল বোনা, সেলাই, কাপড় তৈরি ইত্যাদির মাধ্যমে স্বনির্ভর হতে সাহায্য করা হচ্ছে। ফলে তাদের মুখে ফুটেছে হাসি। দেওয়া হচ্ছে ভোকেশনাল ট্রেনিং।
- আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সানাই বাদক বিসমিল্লাহ খান-কে স্মরণ করা হল। তাঁর স্মরণসভায় পদ্মবিভূষণ আমজাদ আলী খান-কে বিসমিল্লাহ খানের নামাঙ্কিত পুরস্কার দেওয়া হল। ছিলেন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওত। পদ্মশ্রী সোমা ঘোষ এক অপূর্ব পরিবেশনা করেন।
- বারুইপুরে বিজেপি নেতাকে খুনের ঘটনায় সিবিআই তদন্তের দাবি
- মদের আসরে প্রতিবাদ করায় বেলঘরিয়ায় আক্রান্ত শিক্ষক।

Be the first to comment