রোজদিন ডেস্ক : প্রদেশ কংগ্রেস-এর মূল দফতর বিধান ভবনে বিজেপির হামলা ও আক্রমণের প্রতিবাদে আজ বিধানসভা ভবন ঘেরাও-এর ডাক দিল প্রদেশ যুব কংগ্রেস। এইদিন দুপুরে তারা এই আন্দোলন কর্মসূচির ডাক দিয়েছেন। তাদের অভিযোগ, এই হামলার ঘটনায় মূল অভিযুক্ত-সহ বিজেপির দুষ্কৃতিরা এখনও অধরা। অবিলম্বে তাদের গ্রেফতার ও শাস্তির দাবিতে এই অভিযান হবে।
এই উপলক্ষে বিধানসভা ভবন-সহ সংশ্লিষ্ট এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা যায়।

Be the first to comment