আরও ১২

Spread the love
  1. ভোল বদল করে মোদিকে মহান বললেন ডোনাল্ড ট্রাম্প। বলেন, ভারত আমেরিকার নিবিড় সম্পর্ক। ধন্যবাদ জানিয়ে সমাজমাধ্যমে প্রধানমন্ত্রী মোদী বলেন, ভারত মার্কিন সম্পর্ক মজবুত।
  2. আজ অনন্ত চতুর্দশী। সেই উপলক্ষে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী সকল দেশবাসীকে শুভেচ্ছা জানান। তিনি বলেন প্রভুপিতা শ্রীবিষ্ণুর পূজা ও পুজোর দিন এই পবিত্র উৎসব। সম্প্রীতি দেখিয়ে তিনি বলেন ঈশ্বর ও আল্লাহর কাছে প্রার্থনা করি যেন সারা পৃথিবীর মঙ্গল হয়।
  3. সমস্ত দেশবাসীকে অনন্ত চতুর্দশীর আন্তরিক শুভেচ্ছা জানান সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব।
  4. শহিদ মিনারে সেনার জমিতে বাণিজ্যিক কাজ বন্ধ করলো সেনা।
  5. প্রশাসন আর রাজ্যের নয়, দলদাসে পরিণত হয়েছে, তৃণমূলের প্রশাসনে পরিণত হয়েছে, বললেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।
  6. বাংলায় এসআইআর-এর প্রস্তুতি চলছে যুদ্ধকালীন তৎপরতায় দ্রুত শূন্য পদে বিএলও নিয়োগের কাজ চলছে।
  7. কাল এসএসসির প্রথম পরীক্ষা। অতিরিক্ত মেট্রো পরিষেবা চালু থাকবে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে।
  8. কালো ব্যাজ পরে যোগ্য চাকরিহারারা পরীক্ষা দেবেন কাল।
  9. দক্ষিণ ২৪ পরগণার মন্দিরবাজারে দেওয়াল ধসে মর্মান্তিক মৃত্যু মা ও দুই মেয়ের। তাদের আর্থিক সাহায্য করলেন তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়।
  10. আবার মাটির দেওয়াল চাপা পড়ে আহত দুজন। ঘটনা ঘটে মেদিনীপুরে । আহত দুজনকে মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।
  11. নদিয়ায় নিখোঁজ ছাত্রের দেহ উদ্ধার। তাকে খুন করা হয়েছে। উত্তেজিত জনতা পিটিয়ে মারে অভিযুক্ত দুজনকে, অর্থাৎ গণধোলাই এর শিকার হলেন দুজন।
  12. বাংলা থেকে বিদায় নিয়েছে নিম্নচাপ, তবে বৃষ্টি কমার তেমন লক্ষণ নেই, বরং সেপ্টেম্বরের শেষের দিকে অতিবৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। ফলে পূজা উদ্যোক্তা থেকে আপামর বাঙালির মাথায় হাত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*