রোজদিন ডেস্ক : গ্রহণ মানেই নিষেধাজ্ঞা। নানা ধরনের সংস্কারের বেড়াজালে আবদ্ধ আমজনতা তার থেকে বেরোতে পারলেন কি? রবিবার ছিল চলতি বছরের শেষ চন্দ্রগ্রহণ। রাতের আকাশে অপরূপ রক্তিম চাঁদ দেখতে বহু মানুষের আগ্রহ ছিল তুঙ্গে। ভিডিওতে অনেকেই সেই বিরল মুহূর্তগুলি তুলে রেখেছেন। হু হু করে যা ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে। টিভি-র পর্দায় চন্দ্রগ্রহণ দেখতেও উৎসাহিত ছিলেন বহু মানুষ। বাড়ি, অফিসের ছাদে উঠেও দেখেছেন সেই মায়াবী মুহূর্ত।

বিজ্ঞান মঞ্চের পক্ষে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন এলাকায় চন্দ্রগ্রহণ দেখানোর ব্যবস্থা করা হয়। চলে হাল্কা খাওয়া দাওয়াও। আগে গ্রহণ মানেই ছিল খাওয়া বন্ধ-সহ নানা বিধি নিষেধ। সেখান থেকে ব্যাপক সংখ্যক মানুষ এখনও বেরোতে পারেননি। তবু একটু একটু করে সেই মানসিকতার বদল আসছে বলে প্রগতিশীলরা মনে করেন। রবিবার রাতের আকাশে রক্তিম চাঁদ দেখতে আমজনতার তুমুল আগ্রহ এর প্রতিফলন বলে তারা মনে করেন।
ছবি সৌজন্যে – সৌরভ চক্রবর্তী

Be the first to comment